শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » ভারতের স্বার্থে চীনের ভ্যাকসিন ট্রায়াল বন্ধের চক্রান্ত বন্ধ কর : বাম জোট
প্রথম পাতা » জাতীয় » ভারতের স্বার্থে চীনের ভ্যাকসিন ট্রায়াল বন্ধের চক্রান্ত বন্ধ কর : বাম জোট
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের স্বার্থে চীনের ভ্যাকসিন ট্রায়াল বন্ধের চক্রান্ত বন্ধ কর : বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা গতকাল ২৯ জুলাই সন্ধ্যায় জুম অনলাইন প্লাটফরমে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র নেতা কমরেড মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা কাফি রতন, ইউসিবিল নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, মনিরুদ্দিন পাপ্পু।
সভার এক প্রস্তাবে দেশের এক তৃতীয়াংশের অধিক জেলায় বন্যার প্রাদুর্ভাবে কয়েক লক্ষ মানুষ পানি বন্দি ও ঘর-বাড়ি ছেড়ে খোলা আকাশের নীচে বাঁধে ও আশ্রয় কেন্দ্রে উঠে অমানবিক জীবন যাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঈদের আগেই বন্যার্তদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। প্রস্তাবে বলা হয়, একদিকে করোনা মহামারি অন্যদিকে বন্যার কারণে পানিবাহিত রোগের সংক্রমণও বেড়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। বাম জোট বন্যার্তদের চিকিৎসা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। বাম জোট মনে করে বাংলাদেশে বন্যা সাংবাৎসরিক বিষয় ফলে বন্যা নিয়ন্ত্রণে সুষ্ঠ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর জোর দিয়ে বলা হয়, নদী-খাল ভরাট, দখল ও দুষণের শিকার ফলে বর্ষাকালে পানি প্রবাহ বেড়ে গেলে নদীর গভীরতা কমে যাওয়ায় ঠিক মত পানি প্রবাহিত হতে না পেরে আশে পাশের এলাকা প্লাবিত করে বন্যা দেখা দেয়। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও নির্মাণে দুর্নীতির কারণেও বাঁধ ভেঙ্গে গিয়ে অনেক এলাকায় বন্যা দেখা দেয়। বাম জোটের সভা থেকে নদী-খাল খনন, দখলকৃত নদী-খাল উদ্ধার, পাউবির দুর্নীতি বন্ধ করে বাঁধ নির্মাণ করাসহ বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বাম জোটের সভায় অপর এক প্রস্তাবে বলা হয়, করোনা মহামারি নিয়ন্ত্রণে সারা বিশ্ব ভ্যাকসিনের জন্য অধির আগ্রহে প্রতিক্ষা করছে। সব মিলে প্রায় ১৯৯টি উদ্যোগ ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড, যুক্তরাষ্ট্রের মর্ডানা, চীনের সিনোভেক তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে। ইতিমধ্যে চীন বাংলাদেশে ঐ ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আইসিডিডিআরবি’র সাথে চুক্তি করেছে। ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়ার সংস্থা বিএমআরসি আইসিডিডিআরবিকে অনুমোদনও দিয়েছে। তার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব চীনের ভ্যাকসিন ট্রায়ালের ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকারকে কোন প্রস্তাব দেয়নি ইত্যাদি কুযুক্তি করে বাঁধা দিচ্ছে। বাম জোট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রস্তাবে বলা হয়, সাম্রাজ্যবাদী ভারতসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের স্বার্থেই চীনের ভ্যাকসিন ট্রায়াল বন্ধ করা হয়েছে কিনা তা দেশবাসী জানতে চায়। কারণ ইতিপূর্বে আইসিডিডিআরবি কলেরার ভ্যাকসিন ট্রায়াল করেছে তখনও বিএমআরসি’র অনুমোদন নিয়েই করেছে। মন্ত্রণালয় বা সরকারের অন্য কোন সংস্থার অনুমোদনের দরকার হয়নি। তা হলে এখন কেন বাগড়া দেয়া হচ্ছে? এ ছাড়া বিএমআরসি কর্তৃক চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়ার পর ভারতের গণমাধ্যমে এ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকে। এ থেকে ভারতের প্রভাব খাটানোর বিষয়ে যথেষ্ট সন্দেহ করার কারণ থাকে। প্রস্তাবে ভারতের বা অন্য কোন সা¤্রাজ্যবাদী দেশের স্বার্থে রশি টানা টানি না করে দেশের মানুষের সহজে ভ্যাকসিন পাওয়ার স্বার্থে অবিলম্বে চীনের ভ্যাকসিন ট্রায়ালের ব্যবস্থা করার দাবি জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)