বুধবার ● ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাট ও চামড়াশিল্প পরিকল্পিত ধ্বংসযজ্ঞ : মোমিন মেহেদী
পাট ও চামড়াশিল্প পরিকল্পিত ধ্বংসযজ্ঞ : মোমিন মেহেদী
সংবাদ বিজ্ঞপ্তি :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, করোনা পরিস্থিতিতে পাটকল বন্ধ ও পশুর চামড়ার দাম কমানোই প্রমাণ করে যে, পাট ও চামড়াশিল্প পরিকল্পিত ধ্বংসযজ্ঞ । গত ৪৯ বছরে যখন যে সরকার ক্ষমতায় এসেছে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে মিলেমিশে পরিকল্পনা করে পাট ও চামড়াশিল্প ধ্বংসের সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা গণমানুষের মুক্তির কথা ভেবে, বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা ভেবে রাজনীতি না করায় অন্ধকার নেমে এসেছে আমাদের রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সমাজ-ধর্ম ও কূটনীতিতে। গ্রাম থেকে শহরে অপসাংস্কৃতিক ও অসামাজিক আগ্রাসনের কারণে নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তার উপর করোনা-বন্যায় আমজনতা যখন নিরন্ন; তখন জনপ্রতিনিধিরা আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্নে বিভোর। স্বাস্থ্য-স্বরাষ্ট্র-অর্থ-খাদ্য সহ প্রতিটি মন্ত্রণালয়ে দুর্নীতির দানবদের দৌড়াত্ম। উত্তরণে নতুন প্রজন্ম সচেতনতা তৈরি করছে-ঐক্যবদ্ধ করছে এবং সামর্থনুযায়ী আপনাদের পাশে আছে-থাকবে ইনশাল্লাহ। ৫ আগস্ট বুধবার বন্যাকবলিত ৭ জেলায় ত্রাণ প্রদান শেষে এককর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রি, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি লিটা দত্ত, নতুনধারা মানিকগঞ্জের সহ-সভাপতি আমিরুল ইসলাম, মুন্সিগঞ্জের সদস্য সালমা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নতুনধারা বাংলাদেশ এনডিবি বন্যাক্রান্ত মুন্সিগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, শেরপুর, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে ১ হাজার ২৮ পরিবারে চাল-ডাল-আটা-পোলাও চাল, চিড়া, পোশাক ও নগদ টাকা পৌছে দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির