শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে উদ্ধোধন করা হলো কাঙ্খিত পিসিআর ল্যাব
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে উদ্ধোধন করা হলো কাঙ্খিত পিসিআর ল্যাব
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে উদ্ধোধন করা হলো কাঙ্খিত পিসিআর ল্যাব

ছবি : সংবাদ সংক্রান্তনির্মল বড়ুয়া মিলন :: আজ ৬ জুলাই বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরে অবস্থিত জেনারেল হাসপাতাল সংলগ্ন রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয়ের নীচ তলায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটি গণপূর্ত বিভাগ, রাঙামাটি মেডিকেল কলেজ ও জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় স্থাপিত রাঙামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব উদ্ধোধন করা হয়েছে। কাঙ্খিত পিসিআর ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ঢাকা এর নির্বাহী চেয়াম্যান (সচিব) পবন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার আলমগীর কবির, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিকেল কলেজ প্রকল্পের উপ-পরিচালক ডা. নিহার রঞ্জন নন্দী, অতিরিক্তি জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর এবং জেলা করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল প্রমুখ।
তবে রাঙামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব উদ্ধোধন করা হলেও করোনা পরিক্ষার কার্যক্রম শুরু করতে আরো ২ সপ্তাহ সময় লাগবে বলে সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
রাঙামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব উদ্বোধন শেষে রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী (সচিব) রাঙামাটি জেলাবাসীর জন্য উপহার হিসেবে একটি অত্যাধুনিক এম্বুল্যান্স এর চাবি রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন  ডা. বিপাশ খীসার নিকট তুলে দেন।
এদিকে গত ৪ মাসে রাঙামাটিতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৬৭৭ জন। এদের মধ্যে ডাক্তার, নার্স, পুলিশ রয়েছেন অধিক সংখ্যক। রাঙামাটি সদরে ৪৫৪ জন, লংগদুতে-১৫ কাউখালী-৩০, বিলাইছড়ি-১৩, নানিয়ারচর-০৯ জুরাছড়ি-২৩, রাজস্থলী-১০, কাপ্তাই-১০৩,বাঘাইছড়ি ১৫, বরকল ০৫ জনসহ জেলার ১০ উপজেলায় করোনা আক্রান্ত ৬৭৭ জন তন্মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৬২জন। সরকারি হিসেবে মৃত্যুবরন করেছেন ১০ জন।
জেলায় মোট কোয়ারেন্টাইনে ৩৫৩৪ জন। হোম কোরেন্টাইনে ২২৯৩ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২৪১ জন। এরমধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৫৩৪ জন। আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট (আরপিটিআই) চম্পকনগরে আইসোলেশনে রয়েছেন ১৬ জন।
৬ আগষ্ট বৃহষ্পতিবার পর্যন্ত ৩০৭২ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাটে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২৯০৮ জনের ফলাফল অপেক্ষামান আছে ১৬৪ জনের। রাঙামাটি জেলা করোনা ফোকাল পারসন জেলা সিভিল সার্জন অফিসের ডা. মোস্তফা কামাল সিএইচটি মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যবরন করেছেন ৩৯ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৫৪ জন। দেশের এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে ৩২৬৭ জন মোট আক্রান্ত ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন এবং সুস্থ হয়েছে ১লক্ষ ৪৩ হাজার ৮২৪ জন।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬৯ জন ডাক্তার ও ১১ জন নার্স মৃত্যুবরন করেছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)