শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ১৮ গৃহহীন পরিবার পেল দুর্যোগ সহনীয় পাকাঘর
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ১৮ গৃহহীন পরিবার পেল দুর্যোগ সহনীয় পাকাঘর
রবিবার ● ৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ১৮ গৃহহীন পরিবার পেল দুর্যোগ সহনীয় পাকাঘর

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধীনে দূর্যোগ সহনীয় ১৮টি গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাকাঘর।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি.আর) ও গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্ধে ২০১৯-২০ অর্থবছরে আত্রাই উপজেলায় ১৮টি হতদরিদ্র অস্বচ্ছল, গৃহহীন, ভিক্ষুক, দিনমজুর পরিবারকে প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ সহনীয় পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

‘গৃহহীনদের গৃহদান’ কর্মসূচির অগ্রাধিকার প্রদান, দূর্যোগ ঝুঁকিহ্রাস এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম, আমার শহর’ অনুযায়ী গ্রামীণ এলাকায় যে সকল দরিদ্র জনগোষ্ঠীর সামান্য জমি বা ভিটা আছে কিন্তু টেকসই ঘর নেই তাদের জন্য ৮০০ বর্গফুটের জায়গায় রান্নাঘর, টয়লেটসহ একটি সেমিপাঁকা টিনশেডের দুই কক্ষ বিশিষ্ট নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রানালয় ১ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে।

উপজেলা পিআইও অফিস সত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে বাড়িগুলো নির্মিত হয়েছে ইটের গাঁথুনি, প্লেনশীটের দু’টি করে দরজা-জানালা, অত্যাধুনিক রঙিন টিনের চারচালা ছাউনি বিশিষ্ট ১০ ফিট লম্বা ও ১০ ফিট আয়তনের দুই কক্ষের বাড়ি। একটি রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি শৌচাগার,বাড়ীর সামনে এবং রান্নাঘরের সাথে টিনের ছাউনির বারান্দা রয়েছে সেখানে। এতে খরচ হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। ইউএনও এবং জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে বাড়িগুলো নির্মাণ করেছে সরকার।

এ ব্যাপারে সুবিধাভোগী লতা বানু জানান, আমি কোনো দিন পাকা ঘরে থাকার স্বপ্নও দেখিনি। আমাদের সামান্য জমিতে সরকার ঘর করে দেওয়ায় স্থায়ী আশ্রয় পেলাম। খেয়ে-না খেয়ে থাকলেও আজ আমি শান্তিতে পাকা বাড়ীতে ঘুমাতে পারছি।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী বলেন, ‘দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে হস্তান্তরিত দুর্যোগ সহনীয় বাড়ি গুলোতে বন্যা, ঘূর্ণিঝড় এবং বজ্রপাত প্রতিরোধ সক্ষমতা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, হতদরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ী নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনব ও চমকপ্রদ একটি কর্মসূচি। সরকারের এই কর্মসূচির মূল উদ্দেশ্য দারিদ্র্য থেকে উত্তরণে গ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন এবং কোনো মানুষ যেন বাসগৃহহীন না থাকে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)