শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপির গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথে ৫জনকে অভিযুক্ত করে মামলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপির গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথে ৫জনকে অভিযুক্ত করে মামলা
বুধবার ● ১২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপির গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথে ৫জনকে অভিযুক্ত করে মামলা

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামিম আহমদকে প্রধান অভিযুক্ত করে ৫জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে মঙ্গলবার রাতে বিশ্বনাথ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা নং-১০। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন-উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শ্রমিক লীগ নেতা জুনাব আলী, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল। এছাড়া মামলায় আরও ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাবড়াবাজার এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। দবির মিয়া বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেফতারকৃত দবির মিয়াকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য,গত সোমবার বিশ্বনাথ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় যোগদানের পথিমধ্যে (উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে) পুলিশি প্রটোকলে থাকা এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়। হামলায় গাড়ির সামনের গ্লাস ফেটে যায়, তবে এমপি মোকাব্বির খানসহ তাঁর সঙ্গিয় লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্বনাথে গণফোরামের কমিটির কার্যক্রম স্থগিত

বিশ্বনাথ  :: সিলেটের বিশ্বনাথে গণফোরামের আহ্বায়ক কমিটি গঠনের প্রায় ৮ মাসের মাথায় ওই কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক এডভোকেট আনসার খান তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।
বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক এডভোকেট আনসার খান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করায় দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গতবছরের ২৪ নভেম্বর রাতে গণফোরাম নেতা নিজাম উদ্দিনকে আহ্বায়ক ও তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দিয়েছিলেন কেন্দ্রীয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক আনসার খান।

বিশ্বনাথে শামীমের বিরুদ্ধে মামলা : বণিক সমিতির নিন্দা

বিশ্বনাথ  :: সিলেটের বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদের উপর ‘মিথ্যা’ মামলা দিয়ে ‘হয়রানির’ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বণিক সমিতির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে তারা বলেন, বিশ্বনাথে সাংসদের গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদকে তদন্ত ছাড়া অন্যায়ভাবে আসামি করে মামলা করে হয়রারি করা হচ্ছে। সাংসদের গাড়িতে হামলার ঘটনা দুঃখজনক। ওই ঘটনাযর আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশের ও উপজেলা প্রশাসনের একাধিক সিসি ক্যামেরা আছে। সেসব সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
তারা আরও বলেন, শামীম আহমদ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তাকে জড়িয়ে এমন অপবাদের মাধ্যমে তার মান-সম্মান ক্ষুন্ন করার প্রচেষ্টা চলছে। বণিক সমিতির সভাপতি শামীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা।
বিবৃতিদাতার হলেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমির আলী, মতছিন আলী, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল আহমদ, ১ নম্বর ওয়ার্ডের কমিশনার এমদাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার গিয়াস উদ্দিন প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)