শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে শামীমের উপর মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে শামীমের উপর মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে শামীমের উপর মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

---বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদের উপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ঠ) বিকেল আড়াইটায় উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ উপর বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বনাথে এমপির উপর হামলার ঘটনায় বিশ্বনাথ নতুনবাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদকে অন্যায়ভাবে আসামী করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এমপির উপর হামলার ঘটনা দু:খজনক, এ ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, যেখানে হামলা হয়েছে, সেখানে থানা পুলিশের ও উপজেলা প্রশাসনের একাধিক সিসি ক্যামেরা আছে। সেইসব সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে আগে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। অন্যতায় কাউকে অহেতুক হয়রানী না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি তারা আহবান জানান। ব্যবসায়ীরা বলেন, শামীম আহমদ একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। করোনা সংকটকালীন সময়ে যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন বিশ্বনাথে কোন জনপ্রতিনিধিকে কাছে পাননি তারা। সেই সংকটকালীন সময়ে সার্বক্ষনিক খোঁজখবর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে উপহারের নামে খাবার পাঠিয়েছেন সভাপতি শামীম আহমদ। বর্তমানে তাঁর বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দিয়ে তাঁর মান সম্মান ক্ষুন্ন করার প্রচেষ্ঠা চালাচ্ছে একটি কুচক্রিমহল। ব্যবসায়ীরা অতি দ্রুত সভাপতি শামীমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। বিশ্বনাথ নতুনবাজার বণিক সমিতির সহ-সভাপতি হাজী আমির আলীর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ডের কমিশনার নাঈম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সবজিবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী, বণিক সমিতির ৩নং ওয়ার্ডের কমিশনার গিয়াস উদ্দিন, ব্যবসায়ী সাধু মিয়া প্রমূখ। মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)