শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » জনগণের পুলিশ হয়ে থাকতে চাই : ওসি মোসলেম উদ্দিন
প্রথম পাতা » নওগাঁ » জনগণের পুলিশ হয়ে থাকতে চাই : ওসি মোসলেম উদ্দিন
সোমবার ● ১৭ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের পুলিশ হয়ে থাকতে চাই : ওসি মোসলেম উদ্দিন

ছবি : সংবাদ সংক্রান্ত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে জনগণের পুলিশ হয়ে পাশে থাকার কথা জানিয়েছেন নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।

সোমবার সন্ধ্যায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের তিলাবাদুরি বাজার চত্বরে ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জানবক্স সরদারের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।

ওসি বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের সঙ্গে জনগণের পুলিশ হয়ে থাকতে চাই। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে শূন্য সহিষ্ণুতার নীতিতে কাজ করছি।

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে পর্যায়ক্রমে আত্রাইয়ের প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। এবং মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। পুলিশের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়।

পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের আদেশ অনুযায়ী আত্রাই থানার ভোঁপাড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হলো। এতে জনগণ এর সুফল পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোঁপাড়া ইউনিয়নের তিলাবাদুরি বাজার মন্দির চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জানবক্স সরদার। অনুষ্টনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এনামুল হক চঞ্চল, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজি, ডিএসবি নুরুল ইসলামসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)