শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » শিরোনাম » আয়ারল্যান্ড পাঠানোর নামে ভারতে আটকে দেশে মুক্তিপণ : পিতা-পুত্র গ্রেপ্তার
প্রথম পাতা » শিরোনাম » আয়ারল্যান্ড পাঠানোর নামে ভারতে আটকে দেশে মুক্তিপণ : পিতা-পুত্র গ্রেপ্তার
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আয়ারল্যান্ড পাঠানোর নামে ভারতে আটকে দেশে মুক্তিপণ : পিতা-পুত্র গ্রেপ্তার

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: ওমানের পর এবার সিলেটের বিশ্বনাথের টেংরা গ্রামের আব্দুল হক (৩০) নামের এক যুবককে আয়ারল্যান্ড পাঠানোর নামে ভারতে আটকে রেখে দেশে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে। এ ঘটনায় মুক্তিপণ আদায়কারী আব্দুস সালাম (৪৮) ও তার ছেলে নাইমুর রহমান সাকিবকে (২৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। তারা সিলেটের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানাস্থ ঐক্যতান পীর-মহল্লার বাসিন্ধা। মঙ্গলবার (১৮আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে পিতা-পুত্র দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগেরদিন সোমবার রাতে নিজ বাসা থেকেই তাদের দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার সূত্রে জানাগেছে, ২০১৯ সালের ১ আগষ্ট আব্দুল হককে আয়ারল্যান্ড পাঠানোর জন্য ১২লাখ টাকায় চুক্তি করেন দালাল আব্দুস সালাম। এর পর ৬আগষ্ট ভিসা তোলার কথা বলে তাকে ভারতে পাঠান দালাল সালাম। এর ৪/৫দিস পর দালাল সালামের ছেলে সাকিব ভারতে গিয়ে আব্দুল হককে ভিসা তোলার জন্য দিল্লিতে নিয়ে যান। সখোনে অ্যাম্বেসিতে না নিয়ে তাকে একটি বাসায় তালাবদ্ধ করে রাখেন। এ বিষয়ে হানতে চাইলে আব্দুল হককে সাকিব বলেন, ১০লাখ টাকা না দিলে তোকে অ্যাম্বেসিতে তোলা যাবে না। এরপর দেশে থাকা আব্দুল হকের ভাই আব্দুর রবকে দিয়ে দালাল সালামের নিকট ১০লাখ টাকা মুক্তিপণ দেন। মুক্তিপণ আদায়ের এক মাস ২০দিন পর তাকে নয়া-দিল্লির নির্জন একটি স্থানে ফেলে দেয় দালাল চক্র। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেশে ফিরেন আব্দুল হক। এর ৬মাস পর ২০২০ সালের ১এপ্রিল সিলেটের মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে আব্দুল হক একটি মামলা দায়ের করেন, (মামলা নং ২)। মামলার বাকি আসামিরা হচ্ছেন, গ্রেপ্তার হওয়া আব্দুস সালামের স্ত্রী আমিরুন বেগম (৪০) ও দক্ষিণ সুরমার মামরখপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪৪)।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ শর্ম্মা সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের পেশাই হচ্ছে দালালি। তারা ইউরোপ পাঠানোর কথা বলে ভারতসহ বিভিন্ন দেশে তাদের দালাল চক্রের মাধ্যমে বৃহত্তর সিলেটের সহজ-সরল মানুষদের আটকে রেখে মুক্তিপণ আদায় করে। তাদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। তাছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।

বিশ্বনাথে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করলেন সমাজকল্যাণ সচিব

বিশ্বনাথ :: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যেই সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রতিবন্ধীদের চিকিৎসা-শিক্ষাসহ নানান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আর যেন ঘরে ঘরে প্রতিবন্ধী শিশুর জন্ম না হয়, সরকার সে প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন।
তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেটের বিশ্বনাথে বিআরডিবি মিলনায়তনে উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একথাগুলো বলেন।
জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) বর্ণালী পালের পরিচালনায় মতবিনিময় সভায় অংশ নেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সদ্বীপ কুমার সিংহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনিরুল হক, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রউফ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সমাজকল্যাণ সচিবের একান্ত সচিব নাজমুল হাসান খান, বিশ্বনাথের সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সুজিত বিশ্বাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
মতবিনিময় সভা শেষে দুপুর ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার, সাদাছড়ি, হিয়ারিং এইড, এলভো ক্রাচ, ওয়াকার ও টয়লেট চেয়ার বিতরণ করেন সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী। এরপর সমাজকল্যাণ সচিব রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল (আমতৈল, জমশেরপুর, মাখরগাঁও ও ধলিপাড়া) এলাকা পরিদর্শন করে প্রতিবন্ধীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জন্যে নির্মিতব্য স্কুল ও কমিউনিটি ক্লিনিকের জায়গা পরিদর্শন করেন।





শিরোনাম এর আরও খবর

বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী

আর্কাইভ