শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবান শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি

ছবি : সংবাদ সংক্রান্ত মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান শহরে পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ২১ আগস্ট বিকাল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ স্থানীয়রা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশের মালিকানাধীন টিনশেট পূরবী বার্মিজ মার্কেটের পিছনের অংশে অজ্ঞাত কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সাথে সাথে মুহূর্তের মধ্যেই পূরবী বার্মিজ মার্কেটের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পূরবী মার্কেটের ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।
এ বিষয়ে পূরবী বার্মিজ মার্কেটের বনফুল টেক্সটাইলের মালিক ঠিকাদার মিলন জানিয়েছেন, পূরবী বার্মিজ মার্কেটে আগুনের ঘটনায় আমার ভাই ও আমার তাঁতের চারটি দোকানসহ এ মার্কেটে ২২টি কাপড় ও বার্মিজ আইটেমের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাকরিয়া হায়দার বলেন, শহরের বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিভাবে আগুনের সূত্রপাত ও আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা সম্ভব হচ্ছে না। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে।





আর্কাইভ