শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট
রবিবার ● ৩০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট

ছবি : সংবাদ সংক্রান্তঅর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্র প্যানোরমা জুম রেস্তোরা ও পিকনিক স্পট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। গত ১৭ই মার্চ বিশ্ব মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে উক্ত পর্যটন কেন্দ্রটি সাময়িক ভাবে বন্ধ রাখা হলে গত ২৪ আগস্ট দীর্ঘ ৫ মাস পর স্বাস্থ্যবিধি মেনে এই বিনোদন কেন্দ্রটি পর্যটকের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে স্পটে প্রবেশ করতে হলে অবশ্যই পর্যটকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। সামাজিক দুরত্ব মানার পাশাপাশি অবশ্যই মাস্ক পরিধান করে পর্যটকদের প্রবেশ করতে হবে। সেই সাথে নিরাপত্তার স্বার্থে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা। দীর্ঘ ৫ মাস পর স্বাস্থ্যবিধি মেনে এই পর্যটন স্পটটি খুলে দেওয়ায় দিন দিন বাড়ছে পর্যটকের ভিড়।

সরজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার ফলে প্যানারোমা রুম রেস্তোরাঁ ও পিকনিক স্পট কে নতুন রূপে আরো আকষর্ণীয় করে সাজানো হয়েছে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উক্ত স্পটের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সচেতনামূলক পোস্টার, ব্যানার লাগানো হয়েছে। এবং প্রবেশ পথে বসানো হয়েছে পর্যটকদের জন্য জীবাণুনাষক স্প্রে এর ব্যবস্থা।

লুসাই পাহাড় থেকে বয়ে চলা শীতল জলের কর্ণফুলী নদীর তীর নদীর ঘেঁষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি যেখানে প্রবেশ করলে যে কারো মন প্রফুল্ল হয়ে যাবে। অত্যান্ত পরিষ্কার পরিছন্ন মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা এই পিকনিক স্পট টি পরিচালনা করছে কাপ্তাই ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এর তত্ত্বাবধানে। যেখানে রয়েছে পর্যটকদের থাকার জন্য উন্নত মানের শীতাতপ নিয়ন্ত্রিত হেলেন, ব্যানাস ও কর্ণফুলী নামের ৩টি আকর্ষণীয় কটেজ। যেখানে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা। এছাড়াও উক্ত বিনোদন কেন্দ্রে রয়েছে পর্যটকদের জন্য সুস্বাদু ও উন্নত মানের খাবারের রেস্টুরেন্ট। সেখানে রয়েছে কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রকারের মাছ, সোনালী মুরগী, সামুদ্রিক মাছ, বিভিন্ন প্রকারের ভর্তা,ভাজি সহ হারেক রকমের দেশীয় খাবারের সমাহার। এছাড়াও সকালের ও বিকেলের নাস্তায় রয়েছে স্যান্ডউইচ, পরোটা, ডাল মাখানি, ডিম পোস্ট মামলেট, চিকেন গ্রিল, চিকেন ফ্রাই, চিকেন সমুসা, বসনিয়া রুটি, চটপটি, ফুসকা সহ বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা। এইছাড়াও পর্যটকদের পছন্দ অনুযায়ী পিকনিক সহ বিভিন্ন অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়। সেই সাথে উক্ত বিনোদন কেন্দ্রে আসা পর্যটকদের জন্য রয়েছে সুবিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, মনোরম দোলনা, বসার জন্য বিভিন্ন সাজে সজ্জিত সিটের ব্যবস্থা, ছোটদের জন্য ট্রেনে ও চরকাতে চড়ার ব্যবস্থা, পর্যটকরা অনুষ্ঠান করার জন্য রয়েছে সাংস্কৃতিক মঞ্চ, সেই সাথে উক্ত পর্যটন কেন্দ্রে রয়েছে নামাজ আদায়ের জন্য মসজিদের ব্যবস্থা।

এই গুলোর পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে আকর্ষনীয় কায়াকিং এর ব্যবস্থা। যেখানে পর্যটকরা লাইফ জ্যাকেট পরিধান করে বন্ধু সমেত কর্ণফুলী নদীতে কায়েকিং করতে পারবে। এবং সেই সাথে পর্যটকেরা পরিবার পরিজন নিয়ে কর্ণফুলী নদীতে ভ্রমনের জন্য রয়েছে বজ্রাসায়, নাপতরী এবং কর্ণফুলী নামের ৩টি ইঞ্জিন চালিত বোটে চড়ার ব্যবস্থা। যেই বোটে ভ্রমনের মাধ্যমে, পর্যটকেরা উপভোগ করতে পারবে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কাপ্তাইের বিভিন্ন চিত্রকে।

কাপ্তাইের জনপ্রিয় প্যানোরমা জুম রেস্তোরাঁ ও রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ সোলায়মান এর সাথে কথা হলে তিনি জানান, এই পর্যটন স্পটটি কাপ্তাই, রাঙামাটি সহ দেশের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন স্পট, এবং এই স্পটে দেশ বিদেশ হাজার হাজার পর্যটক ভ্রমনে আসেন। তিনি বলেন, করোনাকালীন সময়ে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গত ২৪ আগস্ট স্বাস্থ্যবিধি মেনে নতুন রূপে আবারো প্যানারোমা জুম রেস্তোরা ও রেষ্টুরেন্ট সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। স্বাস্থ্যসম্মত বিনোদনের জন্য সবাইকে জুম রেস্তোরাঁয় আসার আমন্ত্রন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আর্কাইভ