বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » শিশু সামি হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদন্ড
শিশু সামি হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদন্ড
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলা টিপে হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ দণ্ডাদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরে মুক্তিপণ না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুই দিন পর সামির বাবা মেজবাবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর তাদের গ্রেফতার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ১৯ জন রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের পর বিচারক আজ এ রায় প্রদান করেন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩