বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মনোনয়ন প্রত্যাশী শাহীন মনোয়ারা হকের গনসংযোগ
মনোনয়ন প্রত্যাশী শাহীন মনোয়ারা হকের গনসংযোগ
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক সংরক্ষিত আসনের সাংসদ মহিলা বিষয়ক সম্পাদিকা রাজশাহী নিউ গভ.ডিগ্রি কলেজ ছাত্রলীগ (১৯৭৪-৭৬) শাহীন মনোয়ারা হক গণসংযোগ করেছেন। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার আত্রাই উপজেলা সদরসহ রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে গণসংযোগ করেন তিনি ।
গণসংযোগকালে সাংবাদিকদের জানান, আগামী ১৭ অক্টোবর উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে এলাকার শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখবেন। আমি বিগত সময়ে সাংসদ হিসাবে আপনাদের মাঝে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে নৌকা মার্কা দিলে আপনাদের সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেকে উৎস্বর্গ করতে চাই। আপনারা দোয়া করবেন। আমার স্বমী নাই এক ছেলে দেশের বাহিরে থাকে অপরজন দেশে দু’জনেই প্রতিষ্ঠিত। আপনারাই আমার সব। আমি যেন আপনাদের মা-বাবা, ভাই-বোন ও সন্তানের মতো আদর ¯েœহ ভালোবাসায় আবৃত করতে পারি।
উল্লেখ্য,গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল