শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে : সংহতি প্রকাশ অনুষ্ঠানে সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে : সংহতি প্রকাশ অনুষ্ঠানে সাইফুল হক
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে : সংহতি প্রকাশ অনুষ্ঠানে সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মানুষ দেশের উৎপাদন ও অর্থনীতির চাকা সচল রাখলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা তাদের ন্যায্য পাওনা ও অধিকার থেকে বঞ্চিত। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মহামারীকালেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে রাষ্ট্রীয় পর্যায়ে তার উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা নেই। তিনি বলেন, সরকার ও মালিকেরা কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক ও গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেয় না। তারা শ্রমিকদেরকে উৎপাদনযন্ত্রের বেশী কিছু মনে করে না। তিনি বলেন, গার্মেন্টস মালিকেরা করোনা দুর্যোগের কথা বলে সরকার থেকে বড় অংকের প্রণোদনা সাহায্য নিয়েছেন; কিন্তু তার দ্বারা শ্রমিকেরা বিশেষ লাভবান হয়নি; বরং এই সময়কালে অমানবিকভাবে হাজার হাজার শ্রমিক ছাটাই করা হয়েছে। অসংখ্য শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা এসবের প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, সচেতন সংগঠন ও শ্রমিকদের সংগ্রামী ঐক্য ছাড়া শ্রমজীবী- মেহনতি মানুষের অধিকার আদায় করা যাবে না। এই জন্যে তিনি ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ও সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।

আজ সকালে গাজীপুর ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের বিপুল সংখ্যক সংগঠকদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করতে এলে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সংহতি প্রকাশ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মো. আল আমিন ও মো. ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের সংগঠকেরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাথে তাদের একাত্মতা প্রকাশ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নাঈম খান, বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক রফিকুল ইসলাম অভি, জোনায়েত হোসেন, শ্রমিক নেতা মো. আল আমিন, ফারুক হোসেন, মো. হৃদয়, মো. জুয়েল মিয়া, মো. সালাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে গাজীপুর ও ঢাকার সংহতি প্রকাশকারী শ্রমিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)