শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » বরিশাল বিভাগ » সাংবাদিক মামুনের ওপর হামলা, ভোলা জেলা বিওজেএ’র নিন্দা
প্রথম পাতা » বরিশাল বিভাগ » সাংবাদিক মামুনের ওপর হামলা, ভোলা জেলা বিওজেএ’র নিন্দা
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক মামুনের ওপর হামলা, ভোলা জেলা বিওজেএ’র নিন্দা

ছবি : সংবাদ সংক্রান্তভোলা প্রতিনিধি :: চরফ্যাসন সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- (বিওজেএ)চরফ্যাশন উপজেলা শাখার নির্বাহী সদস্য,দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও জনকন্ঠ পত্রিকার চরফ্যাসন নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে চরফ্যাসন সদরের কালীবাড়ি রোডে তার ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সহকর্মীরা আহত মামুনকে উদ্ধার করে রাতেই চরফ্যাসন সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

আহত সাংবাদিক মামুন জানান, সম্প্রতি সময়ে দক্ষিণ মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘূর্ণীঝড় আম্পানে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত না হলেও ওই বিদ্যালয়ে বরাদ্ধ নেয়া হয়। বরাদ্ধকৃত ওই টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে প্রধান শিক্ষক গোলম হোসেন সেন্টু আত্মসাত করেন। এবং বাবুর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী কেলেংকারীর ঘটনার সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরে শুক্রবার রাতে বাবুর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও দক্ষিন মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টুসহ ১০/১২ জনের একটি চক্র সংঘবদ্ধ হয়ে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে চরফ্যাসন সদরের কালীবাড়ি রোডে তার ওপর আর্তকিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।
খবর পেয়ে সহকর্মী অপর সাংবাদিকরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ঘটনার পরপরই তিনি চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়াকে অবগত করেন।
অভিযুক্ত শিক্ষকদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, বিষয়টি মোখিক ভাবে আমাকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সাংবাদিক এ আর এম মামুনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন(বিওজেএ) ভোলা জেলা শাখার নের্তৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় দপ্তর সম্পাদক এম শাহরিয়ার জিলন স্বাক্ষরিত এক প্রতিবাদ পত্রে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদ বার্তায় নিক গণকন্ঠ ভেোলা জেলা প্রতিনিধি ও বিওজেএ’র ভোলা জেলা সভাপতি খলিল উদ্দিন ফরিদ বলেন, সাংবাদিকরা কোন পক্ষের লোক নন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় সাংবাদিকরা সোচ্চার থাকেন। তারা একটি দেশ একটি জাতির প্রতিমুহুর্তের খবরের জন্য বাহকের মতন কাজ করে যাচ্ছেন, মানুষের না বলা কথাগুলো তাদের কলমেই উন্মোচিত হতে চলেছে যুগ যুগ ধরে। তবুও গণমাধ্যম কর্মিরা নির্যাতিত-নিপীড়িত যা খুবই দু:খজনক।

খলিল উদ্দিন ফরিদ বলেন, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের ওপর হামলা-মামলা হচ্ছে । কোথাও বা হত্যার মূল টার্গেটে পরিনত হচ্ছে সাংবাদিকরা । দেশে সুষ্ঠু বিচার নেই বলে প্রতিনিয়ত বাড়ছে মর্মান্তিক এমন হৃদয়বিদারক হত্যাকান্ড। যা সচেতন দেশবাসীর কাছে সত্যিই উদ্বেগের বিষয়।

এছাড়াও খলিল উদ্দিন ফরিদ বলেন, দেশ ও দশের উন্নয়নে অনেকাংশে ভূমিকা রাখছে সাংবাদিক সমাজ তাই এদের মৌলিক অধিকার,সম্মান ইত্যাদি বিষয়ের প্রতি আমাদের আরো সচেতন হতে হবে এবং সত্যের পথে সংগ্রামের পথে যেন প্রতিটি সাংবাদিক তার কলম চালাতে পারেন সেদিকে সবার নজর রাখতে হবে ।

বাংলা নিউজ ২৪ ডট কম ভোলা জেলা প্রতিনিধি ,দেশ টিভি ভোলা প্রতিনিধি ও বিওজেএ’র ভোলা জেলা সম্পাদক ছোটন সাহা বলেন,অবিলম্বে সাংবাদিক এ আর মামুন উপর হামলাকারীদের গ্রেফতার দাবী করে বলেন, দৃষ্টান্তমুলকভাবে হামলাকালীদের মুখোশ উন্মোচনসহ শাস্তির ব্যবস্থা করবেন বলেই সাংবাদিক সমাজ বিশ্বাস রাখছে অন্যথায় তুমুল আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের দৃষ্টান্ত সাংবাদিকদেরও আছে যা কারো অজানা নয়।

এসময় উপস্থিত ছিলেন, বিওজেএ’র সিনিয়র সহ-সভাপতি চ্যানেল আই ভোলা জেলা প্রতিনিধি জনাব,মোঃ হারুন আর রশিদ , সহ-সভাপতি দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, চ্যানেল-২৪ ও আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু ,দৈনিক ভোলার বাণী স্টাফ রির্পোটার প্রভাষক মোঃ মহিউদ্দিন, দৈনিক লাখো কন্ঠ জেলা প্রতিনিধি ও নির্বাহী সম্পাদক ভোলা বাণী ডট কম মোঃ তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি ও আমাদের ভোলা ডট কম সম্পাদক ইয়াছিনুল ঈমন, দৈনিক কীর্তন খোলা জেলা প্রতিনিধি ও ভোলানিউজ২৪ডটনেট নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, বিওজেএ’র সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ও ভোলার সংবাদ ডট কম সম্পাদক মোঃ ফরহাদ হোসেন , বিওজেএ’র দপ্তর সম্পাদক - দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক ও স্টারমেইল২৪ডটকম এর জেলা প্রতিনিধি এম. শাহরিয়ার জিলন।





বরিশাল বিভাগ এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)