শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ-৬ আসনে ধানের শীষের কান্ডারি শেখ রেজাউল ইসলাম
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ-৬ আসনে ধানের শীষের কান্ডারি শেখ রেজাউল ইসলাম
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁ-৬ আসনে ধানের শীষের কান্ডারি শেখ রেজাউল ইসলাম

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনের বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রর্থীদের নাম ঘোষণা করেন ।

শেখ রেজাউল ইসলাম রেজু নির্বাচিত হয়ে নওগাঁ-৬ আসনটি পূণরুদ্ধার করে দলের হাল ধরবেন এমনটাই প্রত্যাশা এলাকার দলীয় নেতাকর্মীদের।

মৃত আলহাজ¦ শেখ মুনছুর রহমানের ছেলে শেখ রেজাউল ইসলাম রেজু দীর্ঘদিন নওগাঁর আত্রাই উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ও আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১ ছেলে ২ মেয়ে সন্তানের জনক।

বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদের পরিবার বিএনপি রাজনীতির সঙ্গে অতপ্রোত ভাবে সম্পৃক্ত জানিয়ে শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, শহীদ জিয়ার আদর্শকে আমি এবং তার পরিবার সবসময় ধারণ ও লালন করে আসছি। আমার পরিবার শহীদ জিয়া ও বিএনপি‘র আদর্শে বিশ্বাসী। যতদিন বেঁচে থাকবো তত দিন বিএনপি‘র আদর্শে চলবো। বিএনপির দু:সময়ে দলের পাশে থেকে দলকে সুসংগঠিত রাখতে চেষ্টা করেছি। দেশনেত্রী বেগম জিয়া ও দলের সকল রাজবন্দিদের মুক্ত করার লক্ষ্যে সব সময় রাজপথে থেকে আন্দোলন করেছি। উপ-নির্বাচনে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া পূরন করার চেষ্টায় কাজ করবো। আমি শতভাগ আশাবাদি যে ভোট দেওয়ার সুযোগ পেলেই দলবল নির্বিশেষে সকল শ্রেণিরপেশার মানুষ আমাকেই ভোট দেবে। এবং এ আসনটিতে জয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি উপহার দিতে চাই।

উল্লেখ্য,গত ১৯৯১ ও ৯৬ সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর নির্বাচনে বিজয়ী হন । এর পর ২০০১ সালে নির্বাচনে পুনরায় আলমগীর কবীর বিজয়ী হন। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবির এলডিপিতে যোগ দেন এবং একই বছরে এলডিপি থেকে পদত্যাগ করেন। এর পর ২০০৮ সালে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু নির্বাচনে অংশ নিলে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন সদ্য প্রয়াত ইসরাফিল আলম এমপি। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে পরাজিত করে পূনরায় বিজয়ী হন ইসরাফিল আলম। মূলত এ আসনটি চারবার বিএনপির অধীনে থাকলেও ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের দখলে রয়েছে। গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য ঘোষনা করে আাগামী ১৭ অক্টোবর ভোট গ্রহনের দিন ধার্য করে তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন।





আর্কাইভ