বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় পুবালী ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন
মাটিরাঙ্গায় পুবালী ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: অর্থনৈতিক ক্ষেত্রে নিরাপদ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যাংকিং সেবার জুুড়ি নেই। সভ্যতার উন্নতির সাথে সাথে সমান তালে এগিয়ে চলছে ব্যাংকিং খাতে নানা প্রযুক্তি ব্যবহার। বর্তমানে সেই আধুনিক প্রযুক্তির জনপ্রিয় অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা-সহ বিভিন্ন খাতে ঋন প্রদানের সুুবিধা প্রত্যয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করেছে পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখা ।
আজ বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আলী কমপ্লেক্স এর ২য় তলায় পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাক।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক খান মোঃ জাবেদ জাফর, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস উপ-মহাব্যবস্থাপক এইচ এম ওমর ফারুক, চট্টগ্রাম উত্তর অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক সরদার মোঃ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক লিমিটেড খাগড়াছড়ি শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিগণ, ঠিকাদার ও আমন্ত্রিত বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখার দায়িত্বরত ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এর বরাত দিয়ে জানা গেছে, মাটিরাঙ্গা উপ-শাখা হলেও এই শাখা গ্রাহকদের আমানত সংগ্রহ, ঋণ প্রদান এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। সারা দেশের মতো এখানেও পুবালী ব্যাংকিং এর সব ধরনের সেবা দেয়া হবে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের