শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মামলার ৯ মাসেও প্রতিবেদন দেয়া হওয়নি
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মামলার ৯ মাসেও প্রতিবেদন দেয়া হওয়নি
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মামলার ৯ মাসেও প্রতিবেদন দেয়া হওয়নি

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জায়গা জবরদখল ও হামলার অভিযোগে সৎ ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন অসহায় মহিলা চম্পা বেগম। তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে।
প্রায় ৯মাস পূর্বে আদালতে সি.আর মামলা দায়েরের করেন চম্পা। কিন্ত এখনও থানা থেকে আদালতে প্রেরণ করা হয়নি ওই মামলার প্রতিবেদন। মামলার কোন অগ্রগতি না হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় বৃদ্ধা মা’কে সঙ্গে নিয়ে পুলিশের ধারে ধারে ঘুরছেন ওই মহিলা।
এব্যাপারে চম্পা বেগম গত ৯ সেপ্টেম্বর সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিনের কাছে লিখিত আবেদন করলে তিনি মামলার বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি)’কে নির্দেশনা প্রদান করেছেন।
এদিকে, মেডিকেল সার্টিফিকেট (এমসি) না আসার কারণে মামলার তদন্ত প্রতিবেদন দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
জানা যায়, জায়গা নিয়ে বিরুধের জের ধরে মারধরের অভিযোগে সৎ ভাই আনোয়ার হোসেন (৩২) ও নূরুল হোসেন (২৪) এবং চাচা হেকিম আলীর পুত্র মুক্তার আলী (৪৮) ও চাচাতো ভাই বারিক মিয়া (২১) কে অভিযুক্ত করে ২০১৯ সালে ৯ ডিসেম্বর সিলেট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালতে একটি মামলা দায়ের করেন চম্পা বেগম।
বিশ্বনাথ সি.আর মামলা নং ৪১৭/২০১৯ইং। এরি প্রেক্ষিতে মামলার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করতে বিশ্বনাথ থানার ওসি’কে নির্দেশনা প্রদান করেন আদালত।
পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনে বাদী চম্পা বেগম উল্লেখ করেন, তার দায়েরকৃত ওই মামলার দায়িত্বপ্রাপ্ত বিশ্বনাথ থানার কর্মকর্তা দীর্ঘ ৯মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে তদন্তপূর্বক কোন প্রতিবেদন এখনও আদালতে দাখিল করেননি।
ফলে ন্যায় বিচার হতে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন বাদী চম্পা বেগম। যথাশীঘ্র তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপারের কাছে আবেদন জানান চম্পা। চম্পা বেগম জানান, ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি তার পিতা আলাউদ্দিন ও মাতা মাহমুদা বেগম বাড়িতে উভয়ের নামে ২৩ শতক জায়গা ক্রয় করেন।
এরপর ১৯৮১ সালের ২০ ফেব্রুয়ারি আলাউদ্দিনের কাছ থেকে তার অংশটুকু রেজিস্ট্রারির মাধ্যমে ক্রয় করেন মাহমুদা বেগম। ক্রয়কৃত ওই জায়গাতেই ঘর নির্মাণ করেন বসবাস করে আসসছেন তাদের পরিবার।
পরবর্তীতের ২০১৬ সালের ২ মার্চ মাহমুদা বেগম তার সৎ পুত্র আনোয়ার হোসেন ও নুরুল হোসেনের কাছে ক্রয়কৃত ওই জায়গা থেকে ৫শতক জায়গা বিক্রয় করেন। আনোয়ার হোসেন ও নুরুল হোসেন তিনি ৫ শতক জায়গা ক্রয় করলেও তারা প্রায় ১০শতক জায়গা জোরপূর্বক ভোগদখল করে আসছে এবং তারা মাহমুদা বেগম, তার মেয়ে চম্পা বেগমকে বাড়ি থেকে বিতাড়িত করতে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র চালিয়ে আসছে।
এরই জের ধরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর সকালে অভিযুক্তরা হামলা চালিয়ে চম্পা বেগম ও তার বোন শেফা বেগমকে মারধর করে আহত করে এবং ঘরের মালামাল ভাংচুর-লুটপাট করে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল সার্টিফিকেট (এমসি) প্রদানের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থানা থেকে ৫ বার আবেদন করা হয়। কিন্ত মেডিকেল সার্টিফিকেট (এমসি) না আসার কারণে মামলার প্রতিবেদন দেয়া যাচ্ছে না। এরপরও চেষ্টা অব্যাহত রয়েছে।

বিশ্বনাথে কুটি মিয়া আর নেই, দাফন সম্পন্ন

বিশ্বনাথ :: বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল আহমদের দাদা হাজী মো. কুটি মিয়া আর নেই।
তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তাজপুরস্থ প্যারাডাইস ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজ বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাইপু মাওলানা আব্দুল আহাদ।
জানাযার নামাজ শেষে মরহুম হাজী মো. কুটি মিয়া-কে রাজবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণা

বিশ্বনাথ :: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭বছর পর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ২৯ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত বুধবার ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের সরকারী ওয়েবসাইটে এ তফসীল প্রকাশ করা হয়।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৪ অক্টোবর রবিবার। মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের তারিখ ৫অক্টোবর সোমবার।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ অক্টোবর সোমবার ও ২৯অক্টোবর বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনের তফসিল ঘোষণার খবরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আনন্দের বন্যা বইছে। অনেকেই এলাকায় মিষ্টি বিতরণ করছেন বিভিন্ন সূত্রে জানা গেছে।





সকল বিভাগ এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

আর্কাইভ