রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার
আত্রাইয়ে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবর সকাল ১০টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাঁশিয়াবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাঁশিয়াবাড় স্লুইসগেট সংলগ্ন এলাকায় পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার দুই হাতে দুটি চুড়ি পাওয়া গেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত প্রায় ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। এবং শরীর ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু