রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সারাদেশে নারী শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
সারাদেশে নারী শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানুষের জন্য ফাউন্ডেশন, পার্বত্য চট্টগ্রাম ইউম্যান রিসোর্স নেটওয়ার্কসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বান্দরবানের বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রী ডনাই প্রু নেলী, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, এডভোকেট সারা সুদীপা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের নেত্রী উহ্লায়ি মারমা প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দরা।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত