শিরোনাম:
●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
রাঙামাটি, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে একই দিন নিখোঁজ হওয়া দুই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে একই দিন নিখোঁজ হওয়া দুই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
রবিবার ● ১১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে একই দিন নিখোঁজ হওয়া দুই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে একই দিন পৃথক জায়গা থেকে নিখোঁজ হওয়া দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ । মৃত ব্যক্তিদের মধ্যে আব্দুর রহমান(৬৩) আট দিন আগে এবং অপরজন হাজি রফিকুল ইসলাম গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন । এ ঘটনায় উভয়ের পরিবারের পক্ষ থেকে আত্রাই থানায় পৃথক সাধারন ডায়েরী দায়ের করা হয় ।

রোববার সকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের কচুয়া বিল থেকে পুলিশ আব্দুর রহমানের এবং বেলা ১১টার দিকে ভোঁপাড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা ইসরাফিল আলম সেতুর পাশের খাল থেকে হাত,পা ও মূখ বাঁধা বস্তাবন্দি অবস্থায় রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রহমান এবং রফিকুল ইসলাম দুজনের বাড়ি উপজেলার বাঁকা গ্রামে । তবে রফিকুল ইসলাম উপজেলার খোলাপাড়া এলাকায় পরিবার নিয়ে বাস করতেন ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান গত ৪ অক্টোবর রোববার বিকেলে বাড়ি থেকে আত্রাই যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক সন্ধান করে কোথাও তাঁর সন্ধান না পেয়ে আত্রাই থানায় জিডি দায়ের করেন। রোববার সকালে উপজেলার কচুয়া বিলে একটি লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আব্দুর রহমানের পরিবারের সদস্যরা তাঁর লাশ সনাক্ত করেন । অপরদিকে রফিকুল ইসলাম শুক্রবার এশার নামাজ পড়ার পর খোলাপাড়া মসজিদে তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ গ্রহণ করেন। এক সময় তাঁর মুঠোফোনে একটি কল আসলে তিনি ১০ মিনিট পরে আসছি বলে মসজিদের মুসল্লীদের নিকট থেকে বিদায় নিয়ে বাইরে চলে যান। এরপর রাত গভীর হলেও তিনি মসজিদ বা তাঁর নিজ বাসায় ফেরেন নি। দীর্ঘ সময় পর্যন্ত বাসায় না পৌঁছায় এবং তাঁর মুঠোফোন বন্ধ পাওয়ায় পরিবারের সকলের মাঝে আতংক ছড়িয়ে পরে। এ সময় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সকল জায়গায় সন্ধান করে রফিকুল ইসলামের কোন সন্ধান পাননি। এ ঘটনায় রফিকুল ইসলামের স্ত্রী দৌলতুন্নেছা শনিবার সকালে আত্রাই থানায় একটি জিডি দায়ের করেন। রোববার বেলা ১১টার দিকে পুলিশ সোনাইডাঙ্গা ইসরাফিল আলম সেতুর পাশের খাল থেকে হাত,পা ও মূখ বাঁধা অবস্থায় রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ।

এ ব্যাপারে রফিকুলের ছোটভাই সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন, তাঁর ভাতিজি এবং জামাইয়ের সাথে বড়ভাইয়ের টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল । এ কারনে আমার ভাইকে হত্যা করা হয়েছে ।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুটি হত্যাকান্ডের কারন উৎঘাটনে কাজ করছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে । আজ রবিবার সকালে লাশ দুটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

আর্কাইভ