শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্যরাত থেকে মেঘনায় ২২দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ
প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্যরাত থেকে মেঘনায় ২২দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যরাত থেকে মেঘনায় ২২দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ

ছবি : সংবাদ সংক্রান্তখলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি :: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন মেঘনায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ মঙ্গলবার ১৩ অক্টোবর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

এজন্য ২২ দিনের জন্য মাছ আহরণ. পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। আইন অমান্যকারীদের সর্বোচ্ছ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডের বিধান রয়েছে।এ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি গত কয়েকদিন ধরে স্লুইজ ঘাট, চৌমহনী ঘাট, গুরিন্দা বাজারসহ বিভিন্ন মাছ ঘাট গুলোতে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়। মাছ ঘাটগুলোতে সচেতনতামূলক সভার পাশাপাশি জলে এবং স্থলে মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এছাড়া বরফ মিল মালিকদের নিষিদ্ধ সময়ে মিল বন্ধ রাখতে চিঠি দেয়া হয়, মিলগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চিঠি দেয়া হয়। এছাড়া আড়ৎদার সমিতিতে নিষিদ্ধ ২২ দিনে ইলিশ মাছ ক্রয় বিক্রয় বন্ধ রাখতে চিঠি দেয়া হয়।
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ৪টি পয়েন্টের অন্তগত ৭হাজার বর্গকিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ।

ভোলার তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জমির হোসেন বলেন, ডিমওয়ালা ইলিশ রক্ষায় সরকারের আইন বাস্তবায়নে কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। মৎস্য প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে মা ইলিশ রক্ষায় সর্বোচ্ছ চেষ্টা অব্যাহত রাখবো।

ভোলা সদরের বিভিন্ন মৎস্যঘাট ঘুরে দেখা গেছে, সরকারি নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে অনেক জেলে নৌকা ও ট্রলার নদী থেকে উঠিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ ট্রলার থেকে ইঞ্জিন খুলে ও মাছ ধরার জাল বস্তা ভরে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার জেলে ও আরতদার বলেন, সরকার আমাদের ভালোর জন্য ২২ দিন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তা সঠিকভাবে পালনের জন্য নৌকা ও ট্রলার উপরে উঠিয়ে নিচ্ছি। এই ২২ দিন নদীতে মাছ শিকারে যাব না।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র, চাঁদপুরের ইলিশ গবেষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান জানান, আমাদের দেশের জেলেদের যে ২২দিন নিষেধাজ্ঞার সময়ে ধার্য হয় এবং তারা সরকারের সেই আইন মেনে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকে কিন্তু পক্ষান্তরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে জেলেরা এসে কোনো নিয়ম-নীতি না মেনে আইন অমান্য করে এই নিষেধাজ্ঞার সময়ে আমাদের দেশের জলসীমায় এসে মাছ ধরে নিয়ে যায়।এটা রোধ করা জরুরী।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ভোলা জেলার মদনপুর চর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনা ও শাহাবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এবং ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুমি পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকা মৎস্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলার সময়ে সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে সর্বোচ্চ দু’বছর সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান,ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ২২ দিনের জন্য ভোলার নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। জেলেরা যাতে এই নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করে এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ সময় জেলেদের সংসার চালাতে যাতে কষ্ট না হয় সেজন্য তাদের মাঝে সরকারিভাবে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও এ সময় ঋণগ্রস্ত জেলেদের কাছ থেকে যাতে ঋণের কিস্তি আদায় না করে সে জন্য সব এনজিও এবং ব্যাংককে চিঠি দেয়া হয়েছে। কোনো ব্যাংক ও এনজিও যদি এই নির্দেশ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ