শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকে ৯০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকে ৯০ হাজার টাকা জরিমানা
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকে ৯০ হাজার টাকা জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসারত ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আজ বুধবার র‌্যাব আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ভুয়া চিকিৎসকের ৯০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ওই ভুয়া চিকিৎসকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে তিনি জানান।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গাইবান্ধা জেলা হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আটক করে। ওই ডায়াগনস্টিক সেন্টারে তিনি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার একজনের চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজ নামে চিকিৎসা করে আসছিলেন। ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদানকালে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন মেডিকেল আইনের ২৮ ও ২২ ধারা অনুযায়ী ওই ভুয়া চিকিৎসকের ৯০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন। উল্লেখ্য, চিকিৎসক নামধারী ওই প্রতারক মোরশেদ আলম তাৎক্ষণিক ৯০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে দোষ স্বীকার করে এবং আর কখনই এ ধরণের কাজ করবেন না বলে মুচলেকা দিলে তাকে রেহাই দেয়া হয়।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিহাব নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু শিহাব সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু মিয়া জানান, অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল শিহাব। খেলার এক পর্যায়ে শিহাব পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





আর্কাইভ