শিরোনাম:
●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা
রাঙামাটি, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌরসভার ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌরসভার ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা পৌরসভার ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গাইবান্ধা পৌরসভার উদ্যোগে পৌর নাগরিকদের ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় পৌরপার্কের শহীদ মিনার চত্বরে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এই কর্মসূচীর আওতায় পৌর এলাকার প্রতিটি পরিবার থেকে একজনকে তথ্য প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষ করে তাদের স্বাবলম্বী করা হবে।

গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে এই ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু ও তানজিমুল ইসলাম পিটার, কাউন্সিলর শহীদ আহমেদ, আইটি সলিউশনের প্রশিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে পৌর এলাকার ১ হাজার বেকার যুবক-যুবতীকে ৪টি কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করা হবে। কেন্দ্রগুলো হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজ, এন.এইচ মডার্ন হাইস্কুল, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সরকারি মহিলা কলেজ। গাইবান্ধা আইটি সলিউশন অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার এই কর্মসূচী বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করছে।

প্রতিটি ব্যাচে ১ হাজার বেকার যুবক-যুবতী প্রশিক্ষণ গ্রহণ করবে। ফলশ্রুতিতে এই প্রশিক্ষিণ কর্মসূচির মাধ্যমে গোটা পৌর এলাকার প্রতিটি পরিবার থেকে একজন করে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত হয়ে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দুরীকরণে সহায়ক হবে।





আর্কাইভ