বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো.শাহআলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার,মো.নুরুল আমিন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল রসিদ হাওলাদার সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক এস এম আল-আমিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত মোল্লা,সাধারণ সম্পাদক পারভেজ প্রমূখ।
আলোচনা সভা শেষে চার জাতীয় নেতা এবং বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টের শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কমানা করে দোয়া মোনাজাত করা হয়।





নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি