শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » মৌলবাদ-সাম্প্রদায়িতকা-ধর্মান্ধতা রুখে দাঁড়ান : বাম জোট
প্রথম পাতা » জাতীয় » মৌলবাদ-সাম্প্রদায়িতকা-ধর্মান্ধতা রুখে দাঁড়ান : বাম জোট
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলবাদ-সাম্প্রদায়িতকা-ধর্মান্ধতা রুখে দাঁড়ান : বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: লালমনিরহাটে পুড়িয়ে মানুষ হত্যা ও কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২০, বাম গণতান্ত্রিক জোট আহুত প্রতিবাদ সমাবেশে জোট নেতৃবৃন্দ উপরোক্ত হুঁশিয়ারি ব্যক্ত করেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ইউসিএল’র সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল্লাহ সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক। সভা পরিচালনা করেন বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান লিপন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ধর্ম অবমাননার কথিত অভিযোগে লালমনিরহাটে একদল মানুষ পৈশাচিক উন্মত্ততায় যেভাবে বর্বর হামলা চালিয়েছে, সেই বিভৎস ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এ ধরনের বর্বর হামলা সামগ্রিকভাবে গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। নেতৃবৃন্দ বলেন, লালমনিরহাটের ঘটনা বিচ্ছিন্ন নয়, দীর্ঘদিনের উন্মত্ততার ধারাবাহিকতার অংশ। ধর্ম অবমাননার অভিযোগ তুলে এর আগেও দেশের বিভিন্ন স্থানে বর্বর হামলা চালানো হয়েছে। সরকার আক্রান্ত মানুষকে রক্ষা না করে, মৌলবাদী শক্তিকে ইন্ধন জুগিয়েছে। সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে পরিকল্পিতভাবে দেশে মৌলবাদের প্রসার ঘটানো হচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, বাক্, ব্যক্তি, বিবেক ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার লড়াইকে বেগবান করার পাশাপাশি ধর্মান্ধতা, মৌলবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক উসকানি, উগ্রতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ লালমনিরহাটে সহিদুন্নবী জুয়েল হত্যাকা-ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ও সুবিধাবাদী রাজনীতিকরা তাদের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সুবিধা নিতে মুসলমানদের নবীর করুচিপূর্ণ কার্টুন প্রকাশের অনুমতি দিয়ে সারা পৃথিবীতে নৈরাজ্য তৈরিতে ভূমিকা রেখেছে তা নিন্দনীয়। আমরা তার তীব্র নিন্দা জানাই। কিন্তু ফ্রান্সের ঘটনার রেফারেন্সে বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নেতৃবৃন্দ মুরাদনগরে হিন্দুদের বাড়িতে আক্রমণকারীদের চিহ্নত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ধর্মানাভূতি কোনো একটা সম্প্রদায়ের একচেটিয়া নয়। সব ধর্মের মানুষের ধর্মানুভূতি রক্ষা করা প্রত্যেক সম্প্রদায়ের মানুষের অবশ্য কর্তব্য। কেউ যদি সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তবে বামপন্থিরা তা কঠোরভাবে প্রতিহত করবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)