শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » অধিকার ও মুক্তি অর্জনে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গণজাগরণ গড়ে তুলুন : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » অধিকার ও মুক্তি অর্জনে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গণজাগরণ গড়ে তুলুন : সাইফুল হক
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিকার ও মুক্তি অর্জনে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গণজাগরণ গড়ে তুলুন : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী কেন্দ্রীয় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা উদ্বোধন করতে যেয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট ও ভোটের ফলাফল নিয়ে আমাদের যে আগ্রহ আর উৎকন্ঠা সেই আগ্রহ আর উৎসাহ নিয়ে নিজেদের দেশে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, সরকার জনগণের সম্মতির ভিত্তিতে নয়, জবরদস্তিমূলক কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তিনি বলেন, সরকারের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় একদিকে ভয়াবহ সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, আর অন্যদিকে চরম দক্ষিণপন্থী ধর্মান্ধ ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। দেশ পরিচালনায় সরকারের কার্যকারিতা না থাকায় সরকারের ভিতরে ও বাইরে যা খুশী তাই করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে করোনাকালেও দুর্নীতি, লুটপাট, বাজার সিণ্ডিকেট, জবরদখল, ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যা, সন্ত্রাস আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এইসব অপরাধী ও দুষ্ট চক্রদের বড় অংশ সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় তাদের দৌরাত্ম অব্যাহত রেখেছে। এদের অশুভ তৎপরতার কারণে জনগণের জানমালের নিরাপত্তা নেই। এই অবস্থা চলতে দিলে দেশ আরো ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে। তিনি এই পরিস্থিতি পরিবর্তনে, জনগণের অধিকার আর মুক্তি অর্জনে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান।

আজ শুক্রবার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়েছে।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে আজ দুই পর্বে বিভক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় আকবর খান, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, এ্যাপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, খলিলুররহমান, মো. ইমরান, রহিমা খাতুন, নজরুল ইসলাম শাহজাহান, হামিদুল ইসলাম, বাবুলাল, বকুল হোসেন, জোনায়েত হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বহ্নিশিখা জামালী পার্টির কেন্দ্রীয় গাইড লাইন ব্যাখ্যা করে বলেন, পার্টির নেতৃস্থানীয় সদস্যদের মতাদর্শীক ও রাজনৈতিক পুনর্গঠন ছাড়া বিপ্লবী সংগ্রামে নেতৃত্বদানের উপযোগী সংগঠন গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতির আবর্জনা পরিস্কার না করে সামনে এগোনো যাবে না।

আকবর খান বলেন, বিপ্লবী পরিবর্তনের জন্য বিপ্লবী রাজনীতির গভীর উপলব্ধির পাশাপাশি বিপ্লবী বৈশিষ্ট্যসম্পন্ন বিপ্লবী সংগঠনও বিকশিত করতে হবে। বিপ্লবী সংগঠন ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার ও মুক্তি অর্জনের কোন অবকাশ নেই।





ঢাকা এর আরও খবর

কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)