শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিশ্বনাথে হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান
প্রথম পাতা » সকল বিভাগ » সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিশ্বনাথে হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান
শনিবার ● ৭ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিশ্বনাথে হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালী জাগো’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার গুজবে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পৌর শহরের বাসিয়া সেতুর উপর একর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ার প্রেক্ষিতেই তা দিন দিন মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন, সংখ্যালঘু কমিশন গঠন ও প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা, ভাংচুর-অগ্নিসংযোগ, লুঠপাঠ, মন্দির ও প্রতিমা বিনষ্ট, নারীদের শ্লীলতাহানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান রুপক কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমরের পরিচালনায় গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক ডাঃ বিভাংশু গুণ বিভু, সহ সম্পাদক নেপাল দে, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে, উপজেলার দেওকলস ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংক বৈদ্য, দৌলতপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত বৈদ্য, অলংকারী ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ঝুটন চৌধুরী, দেওকলস ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত বৈদ্য, দশঘর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নন্দলাল বৈদ্য, বিশ্বনাথ দুর্গাপুর শশ্মানঘাট কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দে, সংগঠক বিজয় ভোষণ দে, বিরেন্দ্র সরকার, বাবুল মালাকার, অমর পাল, প্রসেনঞ্জিত দে, দিপক দাশ, বিজয় মালাকার, রানু মালাকার, কবির মালাকার, জয় দাশ, অমিত দে, জীবন পাল, পল্বব দাশ, জয় চন্দ্র পাল প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথ প্রেস ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের বিশেষ সভা শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেস ক্লাবের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনার পর সর্বসম্মতিক্রমে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া প্রমুখ।

বিশ্বনাথে অবৈধভাবে সরকারি ভূমিতে গাছ কর্তনের অভিযোগ
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার মইজপুর মৌজার জেএল নং ৯৫ স্থিত ১/১নং সরকারি খাস খতিয়ানের বিএস ১০০ ও ১০৩ দাগের পুকুর ও পুকুর পাড় শ্রেণী রকম সরকারি ভূমির উপর থাকা রেন্টিসহ বিভিন্ন জাতের ছোট-বড় ৫-৬টি গাছ অবৈধভাবে কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলার মইজপুর গ্রামের মৃত ইছকন্দর আলীর পুত্র নূর আলী ও রুসন আলীর পুত্র মছব্বির আলীর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ এনে সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) বরাবরে এলাকাবাসীর পক্ষে একই গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র কবির উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে অভিযোগকারী উল্লেখ করেছেন, অভিযুক্তরা অত্যান্ত প্রভাবশালী হওয়ার কারণে উপরে বর্ণিত সরকারি ভূমির উপর থেকে অবৈধভাবে সরকারি গাছ কর্তন করে নিলেও এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। এতে করে অভিযুক্তরা সহযেই সরকারি ভূমি থেকে অবৈধভাবেগাছ কর্তন করে তথায় মজুদ করে রাখে। তাই সরকারি সম্পদ উদ্ধার করার জন্য ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে এলাকাবাসীর পক্ষে তিনি (দরখাস্তকারী) লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর এব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রশাসনসহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

বিশ্বনাথে ‘১ম ইমরান আহমদ সুমন ফুটসাল ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার কারিকোনা গ্রামে শুক্রবার ‘১ম ইমরান আহমদ সুমন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফ্রেন্ডস্টাফ পূর্ব বিশ্বনাথ স্পোটিং ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলের নাহিদা এফসি বিশ্বনাথ ফুটবল ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিকোনা গ্রামের মুরব্বী সিরাজ আলী, মতছির আলী, রইছ আলী, যুক্তরাজ্য প্রবাসী নুরুজ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সমাজসেবক আবুল কালাম আজাদ, রফিক আলী, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি জুয়েল আহমদ, সহ সভাপতি আখতার আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী ইমরান আহমদ সুমন, ব্যবসায়ী খলিল মিয়া, জুয়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ওয়াহাব আলী, বাবুল মিয়া, সোনাফর আলী, আব্দুল আহাদ, আব্দুস শহিদ, আব্দুল কাইয়ুম, জুনাব আলী, নিজাম উদ্দিন, রহমত আলী, আব্দুল লতিফ, রহিম আলী, জয়নাল তালুকদার, মোহাম্মদ আলী, মামুন তালুকদার, আব্দুস ছালেক, খালেদ আহমদ, জাহাঙ্গীর আহমদ, মাছুম আহমদ, রাব্বিকুল ইসলাম, আশিক আলী, দিলোয়ার হোসেন, সদস্য আজহারুল ইসলাম মামুন, শেখ ইয়াছিন রুমন, ইমন আহমদ, ফখরুল ইসলাম, রিপন আহমদ, জাহেদ আহমদ, আফছার আহমদ, শরিফ আহমদ, রায়হান রাজু, ফারুকুল ইসলাম ইমন, শাহ আলম, মাছুম আহমদ, তামজিদ আহমদ, আশিক আহমদ, এমরান আহমদ, সুজন আহমদ প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)