শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য এলাকার উন্নয়নে এ অঞ্চলের চাহিদার সাথে মিল রেখে প্রকল্প নেওয়ার উপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ। তিনি বলেন, বাংলাদেশের এক দশমাংশ এলাকা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রামের কৃষি, মৎস্য এবং প্রাণীসম্পদ চাষে বৈচিত্র্য এনে বাংলাদেশের অন্য এলাকার চাহিদা পূরণে কর্মকর্তা এবং গবেষকদের নতুন কিছু উদ্ভাবন করতে হবে। পর্যটনের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ উদ্দেশ্যে সাজেক থেকে থানচি পর্যন্ত বঙ্গবন্ধু মাউন্টেন বাইক প্রতিযোগিতার আয়োজন করে এ এলাকার পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতিকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদ গুলি এলাকার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিভিন্ন জেলা থেকে ডেপুটেড কর্মকর্তারা এখানে জেলা পরিষদের অভিভাবকত্বে বদলী হয়ে কাজ করতে আসে। তারা যাতে সুষ্ঠভাবে কাজ করতে পারে এধরনের কর্মপরিবেশ বজায় রাখার জন্য তিনি পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, মন্ত্রণালয় এ অঞ্চলের প্রতিষ্ঠানগুলির উপরে অফিসের আর একটি স্তর। পার্বত্য এলাকার উন্নয়নের স্বার্থে মন্ত্রণালয়ের সাথে যেকোন বিষয়ে আলোচনা, পরামর্শ বা সহযোগিতা ক্ষেত্রে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা থাকবে।
আজ সোমবার ১৬ নভেম্বর সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে(এনেক্স ভবন) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা/কর্মচারি এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃঞ্চ প্রসাদ মল্লিক, বিসিকের এজিএম মোঃ মুনতাসির মামুন, ভেটেরিনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা, হর্টিকালচার বিভাগের উপপরিচালক ড. মোঃ আবদুল জব্বার, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, সহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, উপ সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার দে, নার্সিং ইনষ্ট্রাক্টর সীমা মন্ডল, আর পি টিআই এর অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার, জেলা সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পরিবার পরিকল্পনার ডাঃ বেবী ত্রিপুরা, সহকারি লাইব্রেরীয়ান সুনীলময় চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক রূপক কুমার বড়ুয়া, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরীসহ পরিষদের কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যে মাঠ পর্যায়ের প্রশাসন এবং সার্বিক অবস্থা বুঝার জন্য সচিবের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। তিনি বিভিন্ন বিভাগের জনবল ঘাটতি পূরণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)