বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে করোনায় ভ্রাম্যমান আদালতের অভিযান
বান্দরবানে করোনায় ভ্রাম্যমান আদালতের অভিযান
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ে দ্বিতীয় ধাপে করোনার তিব্রতা বাড়ায় জেলা প্রশাসনের পক্ষথেকে বান্দরবান বাজারে ‘নো মাস্ক নো সার্ভিস’ সংবলিত লিফলেট বিতরণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট শিমুল সরকার ও এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে বান্দরবান বাজারের অলি-গলিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান বাজারের ব্যবসায়ীদের ‘নো মাস্ক নো সার্ভিস’ সংবলিত লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ এবং ক্রেতাদের মুখে মাস্ক না থাকলে ব্যবসায়ীদের পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ