শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » বিবৃতি : চিম্বুক পাহাড় থেকে ম্রোদের উচ্ছেদ করে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প বন্ধ কর
প্রথম পাতা » ঢাকা » বিবৃতি : চিম্বুক পাহাড় থেকে ম্রোদের উচ্ছেদ করে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প বন্ধ কর
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিবৃতি : চিম্বুক পাহাড় থেকে ম্রোদের উচ্ছেদ করে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প বন্ধ কর

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বান্দরবানের চিম্বুক পাহাড়ের ম্রোদের জমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সিকদার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আর আর হোল্ডিংস্ কর্তৃক পাঁচতারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প অবিলম্বে বন্ধ এবং পার্বত্য চট্টগ্রামে কোথাও পর্যটন শিল্প গড়ে তোলার পূর্বে যথাযথ পদ্ধতি অনুসরণ করে স্থানীয় জনগণের স্বাধীন ও পূর্ব সম্মতি নেয়ার আহ্বান জানাচ্ছে সা¤্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

আমরা মনে করি, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। স্বৈরশাসক জিয়াউর রহমানের সময়কালে পার্বত্য চট্টগ্রামের জনমিতি পরিবর্তন করার জন্য সরকারি উদ্যেগে সমতল থেকে ৪ লক্ষাধিক ছিন্নমূল বাঙালিদের সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। ফলে, পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা প্রকট ও জটিল আকার ধারণ করে। এই ভূমি সমস্যাকে পাশ কাটিয়ে সেখানে উন্নয়নের নামে ভূমি বেদখল করে উপর্যুপরি পর্যটন করার ফলে, পার্বত্য চট্টগ্রামের সমস্যা আরো জটিল হচ্ছে।

কোনো প্রকার নিয়মনীতি তোয়াক্কা না করে পার্বত্য চট্টগ্রামে অঘোষিতভাবে সেনাশাসন জারি রাখা হয়েছে, আপাতদৃষ্টে মনে হয় তাদের কাজই হচ্ছে পাহাড়ে উন্নয়নের নামে পাহাড়িদের উচ্ছেদ করে ভূমি বেদখলে প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা করা এবং সর্বোপরি পাহাড়ি জনগণের ন্যায্য গণতান্ত্রিক সংগ্রামকে নানাভাবে বাধাগ্রস্থ করা। এমনকি সিকদার গ্রুপের মত চিহ্নিত দুর্নীতিবাজ বিতর্কিত প্রতিষ্ঠানকেও তারা তথাকথিত উন্নয়নযজ্ঞে সহযোগী বানাতে দ্বিধাবোধ করেনি।

আমরা, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন গর্হিত কাজের তীব্র নিন্দা এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে প্রধানতম সমস্যা ভূমি সমস্যার যথাযত সমাধান না হওয়া পর্যন্ত স্থানীয় জনগণের স্বাধীন ও পূর্ব সম্মতি ব্যতিরেকে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে ভূমি বেদখল করে যেকোনো পর্যটনশিল্প বন্ধের আহ্বান জানায়।

সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের পক্ষে

ফয়সাল মাহমুদ, সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সুনয়ন চাকমা, সাধারণ সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদ।
আব্দুল মোমেন, দপ্তর সম্পাদক, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন।
সাঈদ বিলাস, সংগঠক, ছাত্র গণমঞ্চ।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)