শনিবার ● ২১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে তিন পার্বত্য জেলার চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন
রাঙামাটিতে তিন পার্বত্য জেলার চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন
স্টাফ রিপোটার :: গতকাল শুক্রবার ২০ নভেম্বর ”রং-তুলিতে বন-পাহাড়ের প্রকৃতি ও জীবন ’শ্লোগান নিয়ে রাঙামাটি শহরের কাঠালতলী রাঙামাটি চারুকলা একাডেমীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় তিন পার্বত্য জেলার চিত্রশিল্পীদের তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নূরুল আলম নিজামী, রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার সহধর্মীনী অনামিকা চাকমা প্রমূখ।
এবারের চিত্রপ্রর্দশনীতে রাঙামাটি পার্বত্য জেলা থেকে চিত্র প্রর্দশন করেন চিত্রশিল্পী মো.ইব্রাহিম, বান্দরবন পার্বত্য জেলার জয়দেব রোয়াজা ও খাগড়াছঢ়ি পার্বত্য জেলার খিংসাইমং মারমা।
চিত্রপ্রর্দশনী আগামীকাল রবিবার ২২ নভেম্বর শেষ হবে বলে জানিয়েছেন রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান