শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনের নিষিদ্ধ সুন্দরী কাঠ দিয়ে নৌকা তৈরী
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনের নিষিদ্ধ সুন্দরী কাঠ দিয়ে নৌকা তৈরী
শনিবার ● ২১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনের নিষিদ্ধ সুন্দরী কাঠ দিয়ে নৌকা তৈরী

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি সুন্দরবন।বাগেরহাটের সুন্দরবনের এক শ্রেণির অসাধু বন-কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে বন সংলগ্ন এলাকার বিভিন্নস্থানে নৌকা তৈরীতে কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । সম্প্রতি উপজেলার দক্ষিণ রাজাপুর (রসুলপুর) এলাকার বাসিন্দা গোলপাতা ব্যবসায়ী মো. আফজাল হোসেন চাপরাশীর নির্মাণাধীন একটি নৌকায় প্রকাশ্যে কিছু সুন্দরী কাঠের ব্যাবহার দেখে স্থানীয় কতিপয় বাসিন্দারা বন-বিভাগকে অবহিত করেন। সরেজমিনে দেখা যায়, আসন্ন গোলপাতা মৌসুমকে সামনে রেখে পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আওতাধীন ভরাট হওয়া ভোলা নদীর তীর সংলগ্ন দাসের ভাড়ানি টহল ফাঁড়ির সামনে উপজেলার একাধিক ব্যবসায়ীর পুরাতন নৌকা মেরামতে অনেকটা ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। নৌকা তৈরীতে নিষিদ্ধ সুন্দরী কাঠের ব্যবহারের বিষয় জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দুই শ্রমিক বলেন, মালিকরা মালামাল সরবারহ করেন আমরা শুধু নৌকা তৈরীর কাজ করি। সে ক্ষেত্রে কে কোন কাঠ দিল তা আমাদের দেখার বিষয় না। কারণ আমরা শ্রমিকরা কাজ করি দিন শেষে মজুরি পাই। সে ক্ষেত্রে সুন্দরী কাঠ দিলেও আমরা বাঁধা দিতে পারি না। তাছাড়া এখানে বন-বিভাগের একটি অফিস আছে। নৌকা তৈরীর ক্ষেত্রে কোন অনিয়ম হলে বাঁধা দেওয়ার দায়িত্ব তাদের। অপরদিকে নাম গোপন রাখার শর্তে, বন সংলগ্ন এলাকার কয়েক জনবাসিন্দা বলেন, আফজাল চাপরাশী দাসের ভাড়ানী টহল ফাঁড়িসহ বন-বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে বিশাল আকৃতির ওই নৌকায় অনেক সুন্দরী কাঠ ব্যবহার করলেও বনরক্ষীরা তা দেখেও তা না দেখার ভান করে চলছেন। এ ব্যাপারে ব্যবসায়ী মো. আফজাল হোসেন চাপরাশী বলেন, আমাকে না জানিয়ে আমার নৌকাটির মধ্যে ৩/৪ টুকরা পুরাতন সুন্দরী কাঠ শ্রমিকরা লাগিয়ে ফেলেছে। তবে বন-বিভাগের সাথে কথা হয়েছে ২-৩ দিনের মধ্যে ওই কাঠ খুলে তাদের কাছে দেওয়া হবে। অন্যদিকে, দাসের ভাড়ানী টহল ফাড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ফরেস্টার মো. ইউনুস আলী জানান, যোগসাজশের বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক। তবে নৌকাটিতে কিছু কাঠ আছে তা আফজাল নিজেই স্বীকার করেছেন। তাছাড়া তিনি দু’দিন সময় নিয়েছেন, এ সময়ের মধ্যে কাঠগুলো খুলে দিবেন। সে ক্ষেত্রে কোন তালবাহানা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি সুন্দরবনের বুকে বঙ্গবন্ধু’র চর আরেক হাতছানি

বাগেরহাট :: বিশ্বের প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল।বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বঙ্গবন্ধু’র চর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সুন্দরবন বিভাগ। এরই অংশ হিসেবে সেখানে একটি টহল ফাঁড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চরটির ওপর একটি সার্ভে করারও উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন বলেন, বঙ্গবন্ধু’র চরটি বেশ দুর্গম। খুব বেশি প্রয়োজন না হলে কেউ সেখানে যেতে চান না। সচিব হিসেবে জিয়াউল হাসান প্রথম চরটি পরিদর্শন করে চরের ভূ-প্রকৃতি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। চরটিতে যেন জীববৈচিত্রে পরিবেশ অক্ষুন্ন থাকে ও কেউ ক্ষতিসাধন করতে না পারে এ কারণে সেখানে একটি টহল ফাঁড়ি করার নির্দেশ দিয়েছেন। তার ওই নির্দেশনা অনুযায়ী সেখানে একটি ফাঁড়ি করার কাযক্রম চলছে।
এদিকে, গত ১৪ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান সরেজমিনে বঙ্গবন্ধু’র চর পরিদর্শন করেন। সচিব পদ মর্যাদার কোন কর্মকর্তা প্রথম চরটি পরিদর্শন করলেন। চরটিতে যেন জীববৈচিত্রে পরিবেশ অক্ষুন্ন থাকে এবং কেউ যেন ক্ষতিসাধন করতে না পাওে সে জন্য সেখানে একটি টহল ফাঁড়ি করার নির্দেশ দেন তিনি।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, জেগে ওঠা চরটিতে ম্যানগ্রোভ বনের বিভিন্ন ধরণের উদ্ভিদ জন্ম নিচ্ছে। এছাড়া বিভিন্ন ধরণের বন্য পশুপাখিরও বিচরণ দেখা গেছে। এ কারণে সেটি সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। ফাঁড়ি স্থাপিত হলে ওই চরের জীববৈচিত্র রক্ষা ও বনের পরিবেশ অক্ষুন্ন রাখা সম্ভব হবে।
বন বিভাগের সূত্র জানান, সুন্দরবনের সর্বশেষ সীমানা থেকে প্রায় ১০ বর্গকিলোমিটার দূরের এ চরটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের আওতার মধ্যে পড়েছে। প্রায় ১০ বছর আগে চরটি বন বিভাগের দৃষ্টিগোচর হয়। এরপর থেকেই সেখানে নিয়মিত তদারকি করে যাচ্ছে বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধুর চরের আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার। তবে প্রকৃতি দেখে মনে হচ্ছে ধীরে ধীরে সেটির আয়তন আরও বাড়বে। ইতোমধ্যেই চরটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার নজর পড়েছে। ওই সংস্থা ও প্রতিষ্ঠানগুলো নিজেদের স্টেশন ও ট্যুরিস্ট স্পট করার প্রস্তাবনা দিয়েছে। তবে এই মুহুর্তে ওই চরকে বিরক্ত করা ঠিক হবে না। আর বিরক্ত না করলে সেটিও হয়ে উঠবে বঙ্গোপসাগরের বুকে আরেকটি সুন্দরবন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ বলেন, ইতোমধ্যেই বঙ্গবন্ধুর চরে ম্যানগ্রোভ বনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মাতে শুরু করেছে। ধীরে ধীরে চরটি হয়ে উঠছে সুন্দরবনের অংশ। কেউ যেন ওই বনের ক্ষতি করতে না পারে এ কারণে সেখানে টহল ফাঁড়ি করা হবে। আগেও স্থানটি বন বিভাগের নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের আওতায় সেটি তদারক করা হতো। চরে স্থাপিত ফাঁড়িটিও ওই কাযালয়ের আওতায় থাকবে।
প্রসঙ্গত, চরটির নামকরণ ‘বঙ্গবন্ধু’র চর’ কে বা কারা কবে করেছে তা বলতে পারেন না বন কর্মকর্তারা। তবে তাঁরা শুনেছেন জেলেরাই প্রথম চরটির অস্তিত্ব আবিষ্কার করেন। এরপর কেউ হয়ত চরটির নামকরণ করেছেন বঙ্গবন্ধুর চর। সেই থেকে চরটি ওই নামেই পরিচিতি পেয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)