শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকল চালুর দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকল চালুর দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ
বুধবার ● ৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকল চালুর দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত বন্ধ ঘোষিত ছয়টি চিনিকল চালুর দাবিতে আজ বুধবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষোভ মিছিলে আখচাষী ও শ্রমিক-কর্মচারীসহ দুই সহস্রাধিক মানুষ অংশ নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ উপজেলা শহর প্রদক্ষিণ করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আধঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে শহরের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এলে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এমএ মতিন মোল্লা, রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা,সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, বিলাসবহুল গাড়িসহ সকল ধরণের কেনাকাটায় ব্যাপক লুটপাটের জন্য পুরো চিনিশিল্প সংস্থাকে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব শ্রমিক-কর্মচারীরা নেবেনা। সংস্থার বর্তমান চেয়ারম্যানসহ বেসরকারি চিনিকলের দালাল এই আমলাদের কথা শুনে সরকার চিনিকল বন্ধ করার অপচেষ্টা থেকে সরে না আসলে রাজপথ-রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে রংপুর চিনিকলসহ মাড়াই বন্ধঘোষিত ছয়টি চিনিকল চালু করার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের হাতে প্রদান করা হয়।





আর্কাইভ