শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি’র মামলা
প্রথম পাতা » অপরাধ » কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি’র মামলা
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি’র মামলা

---কিশোরগঞ্জ :: ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর করা মামলায় আকিব হৃদয় (২৬) নামের স্থানীয় এক সাংবাদিককে গতকাল ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে মামলাটি করেন জেলা প্রশাসক। ওই মামলায় জেলা প্রশাসক, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে হুমকি ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। মামলায় আকিব হৃদয় ছাড়াও মোস্তাফিজুর রহমান ও মনোয়ার হোসেনকেও আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে আকিব হৃদয় জেলা ছাত্রলীগের সাবেক কমিটির উপ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আর মোস্তাফিজুর রহমান সাবেক ধর্মবিষয়ক সম্পাদক।

কিশোরগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আকিব হৃদয়কে পুলিশ শহরের উকিলপাড়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠায়। আদালতে সোপর্দ করা হলে জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, আকিব আনন্দ টিভি ও একটি অনলাইন সংবাদমাধ্যমের কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন। জেলা প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবেই তাঁকে এখানকার সবাই চেনেন। বিভিন্ন সময় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যেত তাঁকে। সর্বশেষ পাঁচ দিন আগেও ডিসির বদলি উপলক্ষে তাঁকে ফুল দিয়ে বিদায় জানিয়ে আসেন আকিব।

এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুকে প্রচার করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুরে শহরের সার্কিট হাউস এলাকায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছিল। বেলা আড়াইটার দিকে আকিব হৃদয় ও মোস্তাফিজুর ওই সড়কে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও মাস্কবিহীন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ কারণে তাঁদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গেলে পুলিশি হেফাজতে থাকার পরও ম্যাজিস্ট্রেটদের কক্ষে ঢুকে বিনা অনুমতিতে অডিও-ভিডিও করতে থাকেন এবং ম্যাজিস্ট্রেট ও পুলিশদের চাকরিচ্যুতিসহ নানা রকম হুমকি দিতে থাকেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একপর্যায়ে জরিমানা দিয়ে ছাড়া পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে আকিব হৃদয়, মোস্তাফিজুর রহমান ও মনোয়ার হোসেন এই তিনজন জেলা প্রশাসক ও ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে বিভিন্ন কটূক্তি ও অপপ্রচার করতে থাকেন। তাঁদের তিনজনের ফেসবুক আইডি থেকে এসব বক্তব্য লাইভে প্রচার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার, প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও জনগণের সঙ্গে সম্প্রীতি বিনষ্টের মতো বক্তব্য দেন এবং ম্যাজিস্ট্রেটদের স্যার না বলার কারণে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন বলে অপপ্রচার করতে থাকেন।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)