বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন
ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন আসছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ তথ্য জানিয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে এক প্রশ্ন-উত্তরপর্বে এ কথা বলেন ৩১ বছর বয়সী জাকারবার্গ।
জাকারবার্গ বলেন, বাটনটি (ডিজলাইক) মানুষের সমানুভূতি প্রকাশের একটা পথ হিসেবে কাজ করবে। ‘ডিজলাইক’ বাটনটি পরীক্ষামূলকভাবে চালুর জন্য প্রায় প্রস্তুত।
২০০৯ সালে ফেসবুকে ‘লাইক’ বাটন যুক্ত হয়। এর পর থেকে অনেক ব্যবহারকারী ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন যুক্ত করার দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি, ফেসবুকে এই বাটন থাকলে কোনো কিছু অপছন্দ হলে তা প্রকাশ করা যেত।
বাটনটির বিষয়ে গত বছর জাকারবার্গকে প্রশ্ন করা হয়েছিল। তখন অবশ্য জবাবে তিনি বলেছিলেন, ‘ডিজলাইক’ বাটনের ধারণাটি তাঁর পছন্দের নয়।





সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন