শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » রাজনীতি » জকিগঞ্জে বইছে নির্বাচনী আমেজ : প্রার্থীদের মাধ্যে প্রতীক বরাদ্ধ
প্রথম পাতা » রাজনীতি » জকিগঞ্জে বইছে নির্বাচনী আমেজ : প্রার্থীদের মাধ্যে প্রতীক বরাদ্ধ
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জকিগঞ্জে বইছে নির্বাচনী আমেজ : প্রার্থীদের মাধ্যে প্রতীক বরাদ্ধ

ছবি: সংবাদ সংক্রান্তহাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। আজ সোমবার ১১ জানুয়ারী বিকেল ৩টার দিকে সিলেটে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করেন।
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন পেয়েছেন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ধানের শীষ, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন জগ, উপজেলা যুবলীগের আহবায়ক (পদত্যাগী) বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ নারিকেল গাছ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক পেয়েছেন লাঙ্গল, বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা পেয়েছেন চামচ, স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান পেয়েছেন মোবাইল, স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম পেয়েছেন হেঙ্গার প্রতীক।
এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ৩টি ওয়ার্ডে ৯ জন সংরক্ষিত কাউন্সিলর বিভিন্ন প্রতীক পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্ধের মধ্য দিয়ে সোমবার থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। ফলে এদিন থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। ফলে জকিগঞ্জ পৌরসভাজুড়ে বইছে নির্বাচনী আমেজ।
উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পৌর এলাকা জুড়ে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে।

নবঘোষিত সিলেট মহানগর আওয়ামীগ তিন ওলীর মাজারে

সিলেট প্রতিনিধি :: সিলেট মহানগর আওয়ামী লীগের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে তিন ওলীর মাজার জিয়ারত করেছেন।
নেতৃবৃন্দ প্রথমে সকাল ১০টায় হযরত শাহজালাল (রহঃ) মাজারে জিয়ারত করেন। পরবর্তীতে নেতৃবৃন্দ হযরত শাহপরান (রহ) ও শাহ্ গাজী বোরহানউদ্দিন এর মাজার জিয়ারত করেন।
এছাড়াও নেতৃবৃন্দ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও সাবেক সহ সভাপতি মরহুম মোহাম্মদ মোশারফ হোসেনসহ বিভিন্ন সময় মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।

এ সময় নেতৃবৃন্দের মাধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মো. সানাওয়র, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আহমদ চৌধুরী, ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, উপ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।

সদস্যবৃন্দ মো. আব্দুল আজিম জুনেল, মো. শাজাহান, এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, সাব্বির খান, তাহমিন আহমেদ তাকু, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিঃ আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, মাহফুজ চৌধুরী জয়, ইলিয়াছ আহমেদ জুয়েল এসময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুন ও অভিজ্ঞদের নিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করে দিয়েছেন। যাদের অভিজ্ঞতা, সৃজনশীলতা ত্যাগী সর্বোপরী মেধার সমন্ধয়ে আওয়ামী লীগকে সংগঠিত ও মজবুত করাার জন্য আমরা কাজ করে যাবো। তিনি আরো বলেন, লিখিত কিছু সংখ্যাক সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের আসল নেতৃত্ব হলো যারা এই লিখিত কমিটির বাইরে আছেন। আমরা সকলের সমন্ধিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটে আওয়ামী লীগের সুসংগঠিত শক্তঘাটি হিসাবে গড়ে তুলবো।

জালালাবাদে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি :: সিলেটের জালালাবাদ থানার ৬নং টুকের বাজার ইউপির নোয়াগাঁও গ্রামের একটি বাড়ির পুকুরপাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১১ জানুয়ারী  দুপুরে স্থানীয়রা ঝুলন্ত লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাতালের মর্গে প্রেরণ করে।

উদ্ধারকৃত নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩৮), সে পেশায় নির্মাণ শ্রমিক। চট্টগ্রাম মহানগরীর আব্দুর লতিফ সড়কের নিমতলার বাসিন্দা মতিউর রাহমান ছেলে।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এসময় পুলিশ নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র, একটি স্বর্ণের আংটি, মোবাইল সেট ও ১১৭০ টাকা জব্দ করে।





রাজনীতি এর আরও খবর

ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)