মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা » কাউখালীতে ম্যারাথন প্রতিযোগিতার সমাপনি
কাউখালীতে ম্যারাথন প্রতিযোগিতার সমাপনি
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী ও বঙ্গ বন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ কাউখালী উপজেলায় আজ মঙলবার বিকাল বেলায় ৩য় পর্ব প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩য় পর্বের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্ভোধন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. রফিকুল ইসলাম পিএসসি।
এ সময় সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাশ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম্ উপস্থিত ছিলেন। ৩য় পর্বের প্রতিযোগিতা শুরু হয় কাউখালী–রানীরহাট প্রধান সড়কের সেগুন বাগান হতে মোট ৫ কিলোমিটার কাউখালী সদর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এ সময় কাউখালী রানীরহাট প্রধান সড়কের দু পাশে শত শত মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরে কাউখালী উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিদের মাঝে বঙ্গ বন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
সনদ পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেড এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমার পিএসসি।
সনদ পত্র প্রদান অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতাব্বর, রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর মো. মহিউদ্দিন ফারুকী ,রাঙামাটি সদর জোনের টুআইসি মেজর মো. আব্দুর রাজ্জাক, ক্যাপ্টেন মো. রিদোয়ান,ক্যাপ্টেন আজমাঈন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা,বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল