শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচন মোহাম্মদ অহিদ উদ্দিন লিবডেম প্রার্থী
প্রথম পাতা » আন্তর্জাতিক » রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচন মোহাম্মদ অহিদ উদ্দিন লিবডেম প্রার্থী
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচন মোহাম্মদ অহিদ উদ্দিন লিবডেম প্রার্থী

ছবি : অহিদ উদ্দিনসংবাদ বিজ্ঞপ্তি :: রেডব্রিজ কাউন্সিলের আসন্ন উপ-নির্বাচনে মোহাম্মদ অহিদ উদ্দিনকে লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী মনোনীত করেছে যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পাটি (লিবডেম)-এর স্থানীয় শাখা। আগামী ৬ মে রেডব্রিজ কাউন্সিলের লক্সফোর্ড ওয়ার্ড এবং সেভেন কিংস ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার লিবডেমের স্থানীয় শাখার সাক্ষাৎকার প্যানেল মি. অহিদ উদ্দিনকে লক্সফোর্ড ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করেছে।
মি. অহিদ উদ্দিন একজন ব্রিটিশ বাংলাদেশী। তাঁর বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দেউল গ্রামে। তিনি গত ৪৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। ইতিমধ্যে তিনি একজন কমিউনিটি লিডার এবং সফল সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
গত পাঁচ বছর ধরে তিনি লিবডেমের হয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। মি. অহিদ লিবডেম লোকাল পাটির নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার আন্দোলনে (ব্রেক্সিট) তিনি দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এ ছাড়া তিনি দলের প্রয়োজনে যেকোনো আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতিগত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায়সংগত দাবিদাওয়া আদায়ের আন্দেলনে সবসময় সামনের কাতারে ছিলেন।বিশেষ করে ৭০ দশকের শেষ ভাগে এবং ৮০’র দশকে তীব্র বর্ণবৈষম্যের যুগে তিনি এক কঠিন সময় অতিবাহিত করেন। মি. অহিদ বর্ণবৈষম্যের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ভূমিকা রেখেছেন। তিনি কখনো আপস বা মাথানত করেননি।
এ ছাড়া্ সংগঠন পরিচালনায় মি. অহিদ উদ্দিনের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। বর্তমানে তিনি রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট্র (একটি স্বেচ্ছাসেবী বাংলাদেশী সংগঠন)-এর সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মি অহিদ উদ্দিন বেশ কয়েকটি ভাষা জানেন। তিনি ২০১৫ সাল থেকে স্থায়ীভাবে রেডব্রিজে বসবাস করছেন।
মি. অহিদ উদ্দিন লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলে তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কমিউনিটি এবং এলাকার সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে পর্যবেক্ষক মহলের ধারণা।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ