বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দিনমজুর নিখোঁজ : থানায় জিডি
রাউজানে দিনমজুর নিখোঁজ : থানায় জিডি
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ শফি (৫২) নামে এক দিনমজুর তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের খামার টিলা নামক এলাকার মরহুম মতিউর রহমানের ছেলে। জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সকাল ৭টায় ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করেও তাঁর সন্ধান পায়নি অসহায় পরিবারটি সদস্যরা। পরে গতকাল মঙ্গলবার ২৩ জানুয়ারী শফির স্ত্রী কহিনুর আকতার রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। কহিনুর জানান, গত তিন সপ্তাহ ধরে তার স্বামী নিখোঁজ রয়েছেন। ৪ মেয়ের মধ্যে অবিবাহিত দুই মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে আমি খুব কষ্টে আছি। তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি হওয়ায় চরম বিপাকে পড়েছেন তাঁরা, উল্লেখ করে তিনি আরও বলেন ৮বছরের ছেলে তানভীর হাসান মাহিম বার বার তার বাবাকে খুঁজছে। কোথায় আছে, কিভাবে আছে জানিনা। এই প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘শফি নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে মর্মে একটি নিখোঁজ ডায়েরী করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সব থানায় বার্তা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি