মঙ্গলবার ● ২ মার্চ ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নিখোঁজ সিয়ামের সন্ধান চেয়ে থানায় জিডি
নিখোঁজ সিয়ামের সন্ধান চেয়ে থানায় জিডি
সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকা থেকে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম শাহিদুল ইসলাম সিয়াম (১৫)। সে খাসা গ্রামের অধিবাসী আমির হোসেন ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
কিশোর সিয়ামের নিখোঁজের পর থেকে তার স্বজনরা উদ্বিগ্ন রয়েছেন। এ ঘটনায় সিয়ামের ভাই শাওন সোমবার (০১ মার্চ) সকালে বিয়ানীবাজার থানা সাধারণ ডায়েরি দায়ের করেছেন (জিডি নং ২০)।
নিখোঁজ কিশোর শাহিদুল ইসলাম সিয়ামের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তার ভাই শাওন। তাকে কোথাও দেখতে পেলে বিয়ানীবাজার থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
নিখোঁজ কিশোরের ভাই শাওন জানান, রবিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে। হারিয়ে যাবার সময় সিয়ামের পরনের ছিল কালো রঙের টাকসু ও হালকা আকাশি নীল রঙের শার্ট। তার গায়ের রঙ শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তিনি আরও জানান, তার শারীরিক গঠন হালকা পাতলা। মুখমণ্ডল লম্বাটে এবং চোখের সাধারণ।





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা