সোমবার ● ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » নারী দিবসেই রাঙামাটিতে শিশুর শ্লীতাহানির চেষ্টা
নারী দিবসেই রাঙামাটিতে শিশুর শ্লীতাহানির চেষ্টা
কাউখালী প্রতিনিধি :: আজ ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। চারিদিকে ঘটা করে পালন হচ্ছে নারী দিবস। অথচ এই দিনেই কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকার ছোটডুলু পাড়ায় ৪র্থ শ্রেনীর এক ছাত্রীর শ্লীতাহানির চেষ্টায় আজ ৮ মার্চ সোমবার রাত্রে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কাউখালী থানার অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকার ছোটডুলু পাড়ার সিএনজি চালক(৪ সন্তানের জনক) মো. মনির (৪৫) পিতা,আশ্রাফ আলী তার বসত ঘরের পাশের অপর এক বাসিন্দার মেয়ে নাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে আজ দুপুর(সোমবার) ২টার সময় সিগারেট আনার জন্য একশত টাকার নোট দিয়ে দোকানে পাঠায়। সেখান থেকে ছাত্রীটিকে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে শ্লীতাহানির চেষ্টা চালায়। পরে ছাত্রীটি বাড়িতে এসে কান্না কাটি করলে সে তার মাকে সব খুলে বলে এবং তার মা বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানান। পরে তাদের পরামর্শে মেয়ের মা কাউখালী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যা পিপিএম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করব ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা