বৃহস্পতিবার ● ১১ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » ইয়াবাসহ জ্বীনের বাদশা আটক
ইয়াবাসহ জ্বীনের বাদশা আটক
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮২৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৯) নামে কথিত এক জ্বীনের বাদশা কে আটক করা হয়েছে। ১০ মার্চ বুধবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার চক সিংহডাঙ্গা গ্রামের মৃত ওসমান গণির পুকুরপাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করে। তার দেহ তল্লাসী করে পুলিশ তার লুঙ্গী খুলে দুইটি প্যাকেটে রাখা ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা।
এ সময় সে পুকুরের পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আবারও ধরে ফেলে তাকে। আটক জাহাঙ্গীর ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে মোবাইল ফোনের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়নগঞ্জে পৃথক দুটি প্রতারণার মামলা রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত জাহাঙ্গীর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা