সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিপ্লব বড়ুয়া বাপ্পী বিএ অনার্স পাশ করায় সকলের আশির্বাদ কামনা
বিপ্লব বড়ুয়া বাপ্পী বিএ অনার্স পাশ করায় সকলের আশির্বাদ কামনা

ষ্টাফ রিপোর্টার :: বিপ্লব বড়ুয়া বাপ্পী ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিষয়ে ২০১৬ সালে বিএ অনার্স পাশ করেছে ৷ ১৯৯৩ সালে ১০ জানুয়ারী রাঙামাটি শহরের ভেদ ভেদী গ্রামে দাদু বাড়ীতে তার জন্ম ৷ তার জন্মের পর মায়ের চাকরীর কারণে তার পিতামাতা তাকে নিয়ে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় চলে যায় ৷ সেখানে যুগীর ঘোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবণের হাতে খড়ি ৷ মা ভোলার সরকারী সদর হাসপাতালে ও বাবা দৈনিক আজকের ভোলা পত্রিকায় কর্মরত ছিলেন ৷
১৯৯৯ সালে ভোলা থেকে তারা স্বপরিবারে রাঙামাটি চলে আসেন ৷ তারপর সে ভর্তি হয় রাঙামাটি লেকার্স পাবলিক স্কুলে ৷ স্কুলে অধ্যায়নরত অবস্থায় চারবার রবীন্দ্র সঙ্গীতে পার্বত্য অঞ্চল ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পদক লাভ করে ৷ বর্তমানে বাপ্পী ছায়ানটে শিক্ষার্থী শিল্পী হিসেবে অধ্যানরত ৷ বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০০৮ সালে এসএসসি, ২০১১ সালে রাঙামাটি সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে ৷ তারপর থেকে সে ঢাকা ইবাইস ইউনিভার্সিটিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিষয়ে অধ্যায়ন শুরু করে ৷ ২০১৬ সালের ফেব্রুয়ারীতে সে উল্লেখিত বিষয়ে বিএ অনার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করে ৷ তার একই বিষয়ের উপর ইউরোপে গিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে ৷ ২ ভাই ও ২ বোনের মধ্যে সে পিতামাতার বড় সন্তান ৷ বিপ্লব বড়ুয়া বাপ্পী’র মা রাঙামাটি সদর হাসপাতালে সিনিয়র ষ্টাফ নার্স পদে কর্মরত ৷ তার পিতা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক , বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সিনিয়র সহ সভাপতি, আন্তর্জাতিক নিউজ পোর্টাল এ্যালায়েন্স এর মহাসচিব ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন ৷
বিপ্লব বড়ুয়া বাপ্পী ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিষয়ে বিএ অনার্স সাফল্যর সাথে সম্পন্ন করায় তার মা শুভ্রা রানী বড়ুয়া ও পিতা নির্মল বড়ুয়া মিলন ও আত্মীয় স্বজন তার জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন ৷





বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে