শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিলা নিহত
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিলা নিহত
বৃহস্পতিবার ● ১৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিলা নিহত

ছবি : সংবাদ সংক্রান্তমো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রাবিয়া বেগম (৬০) নামের এক মহিলা নিহত হয়েছে। তিনি মির্জারগাঁও গ্রামের মৃত রজব আলীর স্ত্রী। গতকাল বুধবার (১৪ এপ্রিল) রাত ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে নিহতের প্রতিবেশী হাফিজ আলী পক্ষের লোকজনদের হামলায় গুরুতর আহত হন রাবিয়া বেগম। এসময় ছকিনা বেগম নামের আরও ১ মহিলা আহত হন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই গোপেশ দাশ জানান, মির্জারগাঁও গ্রামের মৃত আছিমিন আলীর পুত্র হাফিজ আলী (৩৫) ও মারুফ আলী (৩০) গংদের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল রাবিয়া বেগম পক্ষের। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে হাফিজ আলী ও মারুফ আলী পক্ষ রাবিয়া বেগম পক্ষের বাড়ির রাস্তায় বাঁশ দিয়ে বেড়া তৈরী করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে এতে প্রতিবাদ করেন রাবিয়া বেগম। তখন হাফিজ আলী ও মারুফ আলী গংদের হামলায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রাবিয়া বেগম। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলায় আহত হন একই গ্রামের ফখর উদ্দিনের স্ত্রী ছকিনা বেগমও। এরপর গুরুতর আহত অবস্থায় রাবিয়া বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।

বিশ্বনাথে গাঁজাসহ দুই যুবক আটক

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে র্যাবের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদরাসার গেটের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুর রুপের ছেলে শাহাব উদ্দিন (২৭) ও একই গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে ইসমাঈল খান (২৬)।
এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-৯ সিলেটের এসআই মো. বাহার উদ্দিন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

বিশ্বনাথে কঠোর লকডাউন, মাঠে পুলিশ প্রশাসন

বিশ্বনাথ :: করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলায় তৎপর ছিল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিনব্যাপী উপজেলায় যৌথ মহড়া, সচেতনমূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে।
গেল কয়েকদিন ঢিলেঢালা লকডাউনে গণপরিবহন বন্ধ ব্যতীত সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক। এখন সর্বাত্মক লকডাউন ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে পাল্টে যায় এ উপজেলার চিত্র।
খোলা হয়নি কাঁচা ও নিত্যপণ্য, জরুরি ওষুধের দোকান ব্যতীত অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান।
সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া চলেনি কোন যানবাহন। বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস। ইফতারির জন্যে কিছু খাবার হোটেল খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম।
আজ দুপুরে উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ৯জন পথচারীকে ১ হাজার ৮০০ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।





সকল বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)