সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে চালক নিহত : আহত-২
রাঙামাটিতে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে চালক নিহত : আহত-২
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে ফলবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাহাড়ের নিচে পড়ে গাড়ি চালক ঘটনাস্থলে মারা গেছেন।
আজ সোমবার ১৯ এপ্রিল সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউপির দেপ্পোছড়িতে এ ঘটনা ঘটে।
নিহত চালক সবুজ মিয়া রাঙামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকার আলী আকবর এর ছেলে। আহত দু’জন হলেন : রাউজান উপজেলার ফকিরহাট এলাকার রতন দাশ (৪৫) ও রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পিয়াস উদ্দিন (২৩)।
পুলিশ সূত্রে জানাযায়, আজ সোমবার সকালে চট্টগ্রাম থেকে একটি মিনি ট্রাক (চট্ট মেট্রো-ন-২৪১৮) ফল বোঝাই করে রাঙামাটি শহরে আসার সময় মিনি ট্রাকটি দেপ্পোছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক নিহত হয়। এসময় মিনি ট্রাকের হেলপারসহ দু’জন আহত হয়। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব