শনিবার ● ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার
ঢাকা :: রাজধানীর আগারগাঁও এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি)।
আজ শনিবার ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহাবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে শনিবার সন্ধ্যায় হেফাজতের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলা ও সম্প্রতি মোদীবিরোধী সহিংসতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আবুদল কাদের ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের মহাসচিব।
জানা যায়, অধ্যাপক আহমদ আবদুল কাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৮২ সালে ছাত্র শিবিরকে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হলে তিনি জামায়াতের সঙ্গে আদর্শিক বিরোধে জড়িয়ে পড়েন এবং শিবির থেকে পদত্যাগ করেন। এরপর ১৯৮৩ সালে তিনি ইসলামী যুব শিবির প্রতিষ্ঠা করেন।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের