শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ইউএনও-এসিল্যান্ডের গাড়ি ভাংচুর : গ্রেপ্তার-২
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ইউএনও-এসিল্যান্ডের গাড়ি ভাংচুর : গ্রেপ্তার-২
সোমবার ● ৩ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় ইউএনও-এসিল্যান্ডের গাড়ি ভাংচুর : গ্রেপ্তার-২

ছবি : সংবাদ সংক্রান্ত কাজল আইচ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া উপজেলা সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন এর গাড়ি ভাংচুর করে একদল উশৃংখল জনতা ৷
গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছে।
আজ রবিবার ২ রা মে বেলা ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ৷
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, উখিয়া সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন স্থাপন করতে গেলে উখিয়া ইউ এনও এবং এস্যিল্যান্ডের গাড়ি একদল উশৃংখল জনতা পূর্ব পরিকল্পিতভাবে গাড়ি ভাংচুর করে ৷ শিক্ষা অঙ্গনে এই ধরণের ঘটনা অবাঞ্চণীয় ৷ যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে ৷ অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রবিবার বেলা ৩টার দিকে স্কুলের ভবন স্থাপনকে কেন্দ্র করে ইউএন ও এস্যিল্যান্ডের গাড়িতে এলাকার কিছু দুষ্কৃত ব্যক্তি হামলা চালায়, পুলিশ বাধা দিলে আমার পুলিশের উপর ইট পাটকেল ছুটে, এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনা নিয়ন্ত্রণের জন্য বিশেষ পুলিশ মোতায়েন করা হয়। এসময় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ যে কোন বিশৃংখলা দমন করতে জেলা পুলিশ বদ্ধ পরিকর৷ উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন আহমেদ এর মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে ব্যস্ত পাওয়া যায় ৷ সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন জানান, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সরকারি স্কুল ভবন নির্মাণকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী। খবর পেয়ে আমি এবং ইউএনও ঘটনাস্থলে গেলে তারা অতর্কিত ভাবে আমাদের গাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করে । এতে আমার গাড়ীর দুই সাইডের গ্লাস এবং ইউএনও গাড়ীর সাইডে ও পেছনের গ্লাস ভেঙ্গে যায়।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোর্শেদ জানান, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো । এর মধ্যে প্রশাসনিক জটিলতা সম্পন্ন করে আজ রবিবার ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু ওই সময় বিরোধীতাকারী লোকজন ভিত্তিপ্রস্তর স্থাপনের বাধা দেন। তারা উত্তেজিত হয়ে নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর করেছে। এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনা নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়।
এসময় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। স্কুল এর পার্শ্ববর্তী স্থানীয় লোকজন দাবি করেন, পুলিশের ছোঁড়া শর্টগানের গুলিতে মহিলাসহ স্থানীয় তিনজন গুলিবিদ্ধ হয়। এছাড়া আহত হয় আরো অন্তত ১৫ জনের বেশি। অন্যদিকে স্থানীয় লোকজনের হামলায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছেন ওসি।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)