শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ মে ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, রানু গ্রেফতার
প্রথম পাতা » সকল বিভাগ » বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, রানু গ্রেফতার
শনিবার ● ৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, রানু গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্তমো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমদ রানু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জুবায়ের উপজেলার জগতপুর গ্রামের চুনু মিয়ার ছেলে। গেল শুক্রবার বিকেল ৫টায় উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আজ শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেওকলস ইউনিয়নের কজাকাবাদ গ্রামের এক দিন মজুরের কলেজ পড়ুয়া কন্যা (২০)’র সাথে পাশের্বতী বাড়িতে বসবাসের সুবাদে উত্যক্তের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত জুবায়ের। গেল বছরের ১৯ নভেম্বর রাতে মেয়েটির ঘরে প্রবেশ করে অশালিন ও উত্যক্ত কার্যকলাপ করে সে।
এ ঘটনায় বিয়ের জন্যে মেয়ে পরিবার চাপ দিলে জানায় অস্বীকৃতি। পরে এ নিয়ে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে,
‘এমনটি দ্বিতীয় বার আর হবে না মর্মে’ লিখিত মুচলেকা দিলে বিয়ষটি মিমাংসা হয়। পরে গেল ৩০ এপ্রিল মেয়ে ও তার বাবাকে রেখে অন্য সন্তানাদি নিয়ে নানু বাড়ি বেড়াতে যান ভিকটিমের মা। এই সুযোগে ওই দিন রাতে জুবায়ের কৌশলে তার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
এ ঘটনা জানাজানি হলে অভিযুক্তের সাথে ফের মেয়েকে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে এলাকার প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। ভিকটিমের পরিবারকে অযথাই সপ্তাহখানেক ঘোরায় তারা। এতেও ছেলে বিয়েতে অমত করায় মেয়ে পরিবার বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই ইমরুল কবির সাংবাদিকদের বলেন, মেয়ের দেয়া অভিযোগপত্রে স্বাক্ষর না থাকায় দ্রুত সময়ের মধ্যে মামলা নেয়া যায়নি। এদিকে ২৪ ঘন্টার উপরে আসামি রাখার বিধান না থাকায় আপাতত তাকে ৫৪ ধারায় কোর্টে পাঠানো হয়েছে। তবে পরবর্তীতে মামলা নেয়া যাবে বলে তিনি জানান।
বিশ্বনাথে সায়মন হত্যা মামলার আসামি গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আলোচিত সায়মন হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন- উস্তার আলী (৬৫)। সে উপজেলার জানাইয়া গ্রামের মৃত মনা উল্লাহর ছেলে।
এর আগে, শুক্রবার (৭ মে) সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, উস্তারের দায়িত্বে থাকা বাসার সামনেই সায়মন হত্যাকাণ্ড সংঘঠিত হয়। ওই বাসায় একটি মেয়ের কাছে যাওয়া-আসা নিয়েই ঘটনার সূত্রপাত। হত্যাকাণ্ডের পর থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন উস্তার আলী। গত কয়েকদিন থেকে ফের প্রকাশ্যে আসেন তিনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অপরূপ সাগর গুপ্ত কমল সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন আসামি হিসেবে সায়মন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (৮ মে) তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২০ মার্চ নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে নির্মম ভাবে খুন হন ইমরান আহমদ সায়মন (২৪) নামের এক যুবক।
তিনি বিশ্বনাথ পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মছলন্দর আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের মনোহর আলীর ছেলে খুনি এনাম উদ্দিন (২৩)-সহ তার চার বন্ধুকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে এনাম উদ্দিনের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়।
পুলিশের তৎপরতায় টাকা ফেরৎ ফেলেন বিকাশ গ্রাহক

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বিকাশের মাধ্যমে নিজের কাঙ্খিত নাম্বারে সেন্ড মানি করতে গিয়ে ভুল নাম্বারে সেন্ড করার প্রায় ৫০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে থানা পুলিশ। পুলিশের তৎপরতায় টাকা উদ্ধারের পর শুক্রবার সকালে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার হাত থেকে নিজের প্রাপ্য টাকা বুঝে নেন বেসরকারী চাকুরীজীবি লিটন মিয়া। তিনি উপজেলার বাওনপুর গ্রামের মখলিছ মিয়ার পুত্র।
বিকাশে ভুল নাম্বারে টাকা সেন্ড মানি করার পর নিজের ভুল ধরা পরলে টাকা উদ্ধারের জন্য থানায় উপস্থিত হয়ে পুলিশের সহযোগী চান লিটন মিয়া। এসময় টাকা ভুল নাম্বারে সেন্ড মানি করার বিবরণ দিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। ডায়েরী নং ৬০ (তাং ২.০৫.২১ইং)।
এদিকে সাধারণ ডায়েরী দায়েরের পর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার দিক-নির্দেশনায় ভুল নাম্বারে সেন্ড মানি হওয়া টাকা উদ্ধারের জন্য কাজ শুরু করেন থানার এসআই দাশ। দীর্ঘ প্রচেষ্টার পর ৬মে রাতে ভুল নাম্বারে লিটনের সেন্ড মানি করা টাকা উদ্ধার করে পুলিশ। এরপর শুক্রবার সকালে টাকার প্রকৃত মালিক লিটন মিয়া হাতে টাকা হস্তান্তর করেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। এসময় উপসিস্থিত ছিলেন থানার এসআই দিদারুল ইসলাম, অলক দাশ।

বিশ্বনাথে অপহণর মামলায় ২দিনের রিমান্ড মঞ্জুর

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে অপহরণ মামলায় ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার বিকেলে আসামিদের থানায় রিমান্ডের জন্য আনা হয়েছে। আসামিরা হলেন, বিশ্বনাথ সদর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে মারুফ আহমদ (২৮) ও আশিক আলীর পুত্র আফজল (৩০)। মামলাটি দায়ের করেছেন, অপহরণ হওয়া নিদমজুর রিপন মিয়া। (মামলা নং১৮, তারিখ-২৪/০৪/২০২১ইং)। মামলা দায়েরের পর তদন্তকারি কর্মকর্তা এসআই ফজলুর রহমান সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গ, গত ২৩ এপ্রিল রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আসদ আলীর পুত্র রিপন মিয়া (২৭) নামের এক দিনমজুরকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় মারুফ আহমদ ও আফজল। পরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রিপন মিয়া বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

আর্কাইভ