শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ মে ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » মাদক সিন্ডিকেটের মূল হোতা টুয়েল বীরদর্পে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা
প্রথম পাতা » কুষ্টিয়া » মাদক সিন্ডিকেটের মূল হোতা টুয়েল বীরদর্পে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা
রবিবার ● ২৩ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক সিন্ডিকেটের মূল হোতা টুয়েল বীরদর্পে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা

ছবি: সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মাদক সিন্ডিকেটের মূল হোতা টুয়েলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ের বিস্তর অভিযোগ উঠেছে। দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিল গাথুয়া গ্রামের একাধিক মাদক মামলার আসামি টুয়েল দীর্ঘ ২০ বছর ধরে প্রশাসনের নাকের ডগায় বীরদর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, টুয়েল বিজিপির সোর্স পরিচয়ের অন্তরালে সকল প্রকার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের গোয়েন্দা সংস্থা থেকেও এ তথ্য পাওয়া গেছে যে, টুয়েল বিজিপির একজন সোর্স হিসাবে কাজ করে। উক্ত সোর্স হওয়ার সুবাদে তিনি তিনি দীর্ঘ ২০ বছর ধরে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাজা সহ সকল ধরনের মাদক প্রাগপুর বর্ডার এলাকা থেকে রাতের আধারে দেশের বিভিন্ন প্রান্তে পাইকারি দরে মাদক পাচার করে যাচ্ছেন। যা প্রশাসনের সকল দপ্তরই মাদক সম্রাট টুয়েল সম্পর্কে জানেন কিন্তু তাকে কেউই গ্রেফতার করেনা।

এলাকাবাসীর তথ্য মতে আরো জানা যায়, মাদক সম্রাট টুয়েল এলাকার নিরীহ মানুষদেরকে প্রায়ই মাদক দিয়ে প্রশাসনের হাতে ধরিয়ে দেন। গত ১০/১৫ দিন আগে বিলগাথুয়া গ্রামের রবির বাড়ি থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল উদ্ধার করে প্রশাসন। অথচ রবির বিরুদ্ধে মামলা না হয়ে নিরপরাধ ৬ জন ব্যক্তির নামে মামলা দেওয়া হলো। অথচ উক্ত ছয় জনের বাড়ি ওখান থেকে অনেক দূরে। এলাকাবাসী প্রতিবেদককে এটাও বলেন, রবির বাড়ি থেকে যে মাদক উদ্ধার করেছিল, উক্ত মাদকের মালিক ছিল টুয়েল নিজেই।

এভাবেই মাদক সিন্ডিকেটের গডফাদার টুয়েল বিজিপির সোর্স সেজে তাদের সঙ্গে হাত মিলিয়ে বীরদর্পে সকল প্রকার মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী এটাও বলেন, টুয়েলের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ আমরা কোথাও করতে পারিনা। কারণ প্রতিবাদ করলেই আমাদের উপর নেমে আসে হায়েনার থাবা, একটির পর একটি মামলা দিয়ে চালান দেয় সে। সে এতই ক্ষমতাধর ব্যক্তি যে তার ভয়ে কেউই মুখ খুলতে চান না। তারা এটাও বলেন প্রাগপুর এলাকার বিজিপি ক্যাম্পের সামনে দিয়েই রাতের আঁধারে অবাধে সকল প্রকার মাদকের চালান বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে অথচ প্রশাসন চোখে দেখেও না দেখার ভান করছে।

উক্ত এলাকার বাসিন্দারা প্রতিবেদককের মাধ্যমে রাষ্ট্র যন্ত্রের কাছে জানাতে চান যে, এই সকল অবৈধ মাদকদ্রব্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে কিভাবে আসছে সেটা আমরা সকলে জানি। কিন্তু যদি এই দেশের সমস্ত বর্ডার এলাকার বিজিপির সদস্যদের মাধ্যমে একযোগে যদি সিলগালা করে দেন তাহলে বাংলাদেশ থেকে মাদক নির্মূল হবে, নতুবা কখনোই তা নির্মূল হবে না।

মাদক আমদানি বন্ধ না হলে দেশের বিভিন্ন প্রান্তে টুয়েলের মত শত শত মাদক গডফাদারদের তৈরি হবে। সেই সাথে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে অন্যদিকে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। আমরা অতি দ্রুত এই মাদক সম্রাট টুয়েলের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে, তাকে জরুরী ভিত্তিতে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হোক।





কুষ্টিয়া এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)