শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ইউএনও সাথে সংগঠন কর্মিদের মতবিনিময়
প্রথম পাতা » সকল বিভাগ » ইউএনও সাথে সংগঠন কর্মিদের মতবিনিময়
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনও সাথে সংগঠন কর্মিদের মতবিনিময়

ছবি: সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সাথে মতবিনিময় করেছেন উপজেলার কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় করেন।
সংগঠনকর্মিরা বিশ্বনাথের বিভিন্ন সময় সাময়িক বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন। বিশেষভাবে বাসিয়া নদীর ও চরচন্ডি নদীর অবৈধ দখল উচ্ছেদ প্রসঙ্গে আলোচনা হয়। পৌরসভার সকল ময়লা-আবর্জনা অপসারণ প্রসঙ্গে ও উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার নিয়েও আলোচনা হয়।
নেতৃবৃন্দের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ উপস্থিত সকলের প্রসংশা করে বলেন, সবার সার্বিক সহযোগীতা পেলে আমি এই উপজেলাকে পরিবেশ বান্ধব ও অবৈধ দখল, দূষণ মুক্ত উপজেলা গড়ে তুলবো। আমি কাজ করতে এসেছি। আমি কাজের মানুষ, বসে থাকার মানুষ নয়। ইতিমধ্যে কিছু কাজে শুরু করে দিয়েছি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন।
মতবিনিময় সভায় আলোচনা করেন, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খান, বাচাঁও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রাহমান সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিভাংশু গুন বিভু, জয় বাংলা শিশু কিশোর মেলা উপজেলা শাখার সভাপতি শেখ ফজর রহমান, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, মানবসেবা রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর নুর, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শেখের গাও আদর্শ যুব কল্যাণ সংস্থার সভাপতি জসিম উদ্দিন, মানবতার ঘরের উদ্দোক্তা ইকবাল হুসাইন, শাহাব উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় নিহত ফরহাদ আলী

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ফরহাদ আলী নামে এক যুবক সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা লালাবাজার সাত মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সে বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের আসকির আলীর ছেলে ফরহাদ আলী। সোমবার (২৪মে) রাতে একটি সিএনজি অটোরিকশা ফরহাদ আলী সহ অন্যান্য যাত্রী নিয়ে সিলেটে যাওয়ার পথে ঢাকাগামী মিতালি পরিবহনের সাথে সংঘর্ষ হয়। ফরহাদ আলীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফরহাদ সহ অন্যান্যদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ফরহাদ আলীকে মৃত বলে ঘোষণা করেন।

বিশ্বনাথে পিকআপ ভ্যানে গাছ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পিক-আপ ভ্যানে গাছ তুলতে গিয়ে ইলামের গাঁও গ্রামের ওয়াব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, স্থানীয় মীরেরচর গ্রামে নিজেদের জন্য গাছ ক্রয় করে জাহাঙ্গীরের পরিবার। সোমবার (২৪মে), সকাল থেকে তারা ঐ গাছ কর্তন করে নিয়ে আসার জন্য পিক-আপ ভ্যানসহ মীরেরচর অবস্থান করে। দুপুরে খন্ড খন্ড গাছের টুকরো-গাড়িতে তুলতে থাকে তাঁরা। হঠাৎ অসতর্ক অবস্থায় একটি গাছের টুকরো তার মাথায় আঘাত করে পায়ে এসে পড়লে, সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। সেখানে কর্মরত ডাক্তার তাকে চিকিৎসা দিন অবস্থায় তাকে বেলা পৌনে ৩টায় জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ ( ওসি) গাজী আতাউর রহমান বলেন, থানায় অপমৃত মামলা হয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ